প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 3 Apr 2026, 9:38 PM
আপিল করে লাভ হলোনা ফখরের
আপিল করেও শাস্তির হাত থেকে বাঁচতে পারলেন না ফখর জামান। পিএসএলে বল টেম্পারিংয়ের অভিযোগে তাকে দেওয়া ২ ম্যাচের নিষেধাজ্ঞা তাই বহাল থাকছে। তাই পরের ২ ম্যাচ তার মাঠে নামা হচ্ছে না। আসরে লাহোর কালান্দার্সের দ্বিতীয় ম্যাচে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে ফখরের বিরুদ্ধে। লো স্কোরিং ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে ১৪ রান দরকার ছিল করাচি কিংসের। তবে ৫ রান পেনাল্টির কারণে শেষ ওভারের লক্ষ্য নেমে আসে ৯ রানে, যা অনায়াসে নিয়ে ফেলে করাচি। লাহোরের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ আসায় এই ৫ রান জরিমানা করা হয়। এরপর ফখর প্রথম শুনানিতে অভিযোগ অস্বীকার করলেও ৪৮ ঘণ্টার মধ্যে ফের শুনানি হয়। সেখানে ম্যাচ রেফারির পাশাপাশি উপস্থিত ছিলেন দলের মালিক সামিন রানা, অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি ও টিম ম্যানেজার ফারুক আনোয়ার। আচরণবিধির ২.১৪ অনুচ্ছেদের অধীনে লেভেল ৩ অপরাধের অভিযোগ আনা হয় ফখরের বিরুদ্ধে। যা পিএসএলের প্লেয়িং কন্ডিশনের ৪১.৩ ধারা লঙ্ঘন। জয় দিয়ে আসর শুরু করা লাহোর দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...