...
শিরোনাম
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ⁜ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ ⁜ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ ⁜ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ ⁜ ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১,৫৬৫ ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩ ⁜ চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়া বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর ⁜ জুলাই যোদ্ধাদের অসম্পন্ন আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তির দাবি ⁜ চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ ⁜ এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি ⁜ নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর ⁜ কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী ⁜ সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ ⁜ জোড়াতালি দিয়ে চলছে বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস ⁜ কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু ⁜ বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুস সালাম মাদানীয়া মাদরাসা দ্বিতীয় ⁜ বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা ⁜ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Apr 2026, 12:13 AM

...
কুমিল্লায় অরক্ষিত ১১৬ রেলক্রসিংয়ে কাটা পরে ১০ বছরে নিহত ৫৫৩ News Image

কাজী খোরশেদ আলম

কুমিল্লা রেলওয়ে অঞ্চলের ১৮৬ কিলোমিটার রেলপথজুড়ে অন্তত ১১৬টি অনুমোদনহীন লেভেল ক্রসিং অরক্ষিত অবস্থায় রয়েছে। গেইট, গেইটম্যান ও প্রয়োজনীয় সিগন্যালব্যবস্থা না থাকায় এসব ক্রসিং এখন পথচারী ও যানবাহনের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। গত এক দশকে এসব রেলক্রসিংয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৫৫৩ জন, আহত ও পঙ্গুত্ববরণ করেছেন আরও অনেকে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার মধ্যে মাত্র ২১টি গেইটযুক্ত বৈধ লেভেল ক্রসিং থাকলেও অন্তত ৫৯টি অরক্ষিত ক্রসিংয়ে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে ট্রেনের আগমন সম্পর্কে পূর্বাভাস না থাকায় প্রায়ই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা।

সম্প্রতি মার্চ মাসে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত ও ১৫ জন আহত হন। এর আগে ২০২৪ সালের নভেম্বরে বুড়িচংয়ের কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত হন। এই দুটি ঘটনাতেই প্রাণ গেছে ১৯ জনের, যা পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে।

রেলওয়ে পূর্বাঞ্চলের তথ্যমতে, লাকসাম-নোয়াখালী রুটের ৪৯ কিলোমিটারে বৈধ ১৯টি ও অবৈধ ৪২টি, লাকসাম-চাঁদপুর রুটের ৫১ কিলোমিটারে বৈধ ২৩টি ও অবৈধ ৩৬টি এবং লাকসাম-আখাউড়া রুটের ৭২ কিলোমিটারে বৈধ ৩৩টি ও অবৈধ ৩৮টি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে অনেকগুলোই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্মিত সড়কের সঙ্গে যুক্ত।

রেলওয়ে কর্তৃপক্ষের অভিযোগ, প্রয়োজনীয় সমন্বয় ছাড়াই বিভিন্ন সংস্থা রেললাইনের ওপর দিয়ে রাস্তা নির্মাণ করায় পরিকল্পনাহীনভাবে বেড়েছে অরক্ষিত ক্রসিং।

মাঠপর্যায়ে নিরাপত্তা ব্যবস্থার চরম ঘাটতির কথাও জানিয়েছেন স্থানীয়রা। পদুয়ার বাজার এলাকার বাসিন্দা রাশেদ বলেন, “দুই বছর ধরে সিগন্যাল লাইট নষ্ট। ট্রেন আসবে কি না বোঝার উপায় নেই।”

অন্যদিকে দোকানদার ইদ্রিস মিয়ার অভিযোগ, “অনেক জায়গায় গেইটম্যান থাকলেও তারা দায়িত্বে অবহেলা করেন, রাতে থাকেন না, এমনকি মাদক সেবনের অভিযোগও আছে।”

লাকসাম রেলওয়ে থানার তথ্যমতে, গত ১০ বছরে নিহতের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। ২০১৭ সালে ৭৪ জন, ২০১৮ সালে ৬৮জন, ২০১৯সালে ৬৬জন, ২০২০ সালে ৩৭জন, ২০২১ সালে ৪২জন, ২০২২ সালে ৪৯জন, ২০২৩ সালে ৪৫জন, ২০২৪ সালে ৬৪জন, ২০২৫ সালে ৭৮ জন এবং চলতি বছরের ২৪ মার্চ পর্যন্ত ৩০ জন নিহত হয়েছেন।

লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন বলেন, “অবৈধ ক্রসিংগুলোতেই বেশি দুর্ঘটনা ঘটছে। অসাবধানতা ও সচেতনতার অভাবও বড় কারণ।”

বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকিপূর্ণ ক্রসিংগুলো দ্রুত বন্ধ বা আধুনিকায়ন, গেইট ও সিগন্যাল স্থাপন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ছাড়া দুর্ঘটনা রোধ সম্ভব নয়। এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসান বলেন, “অরক্ষিত রেলক্রসিংগুলোকে নিরাপত্তার আওতায় আনতে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে এবং দুর্ঘটনা প্রবণ স্থানগুলোতে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে।”

তবে পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপকের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি। নাগরিক সচেতন মহলের দাবি, অরক্ষিত লেভেল ক্রসিংগুলো দ্রুত নিরাপত্তার আওতায় এনে মানুষের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, নইলে এই মৃত্যুমিছিল থামানো কঠিন হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...

দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ

সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...

বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...

নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...

রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...

​কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...

কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...

আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...

ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
➤ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
➤ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ
➤ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ
➤ ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
➤ ব্রাহ্মণপাড়ায় ১,৫৬৫ ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩
➤ চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়া বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর
➤ জুলাই যোদ্ধাদের অসম্পন্ন আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তির দাবি
➤ চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ
➤ এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি
➤ নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর
➤ কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী
➤ সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ
➤ জোড়াতালি দিয়ে চলছে বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস
➤ কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু
➤ বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুস সালাম মাদানীয়া মাদরাসা দ্বিতীয়
➤ বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা
➤ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir