প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Apr 2026, 12:12 AM
রূপসী বাংলায় সংবাদ প্রকাশের পর লালমাইয়ের সেই দুধ বাজারে তদারকি!
মাসুদ রানা, কুমিল্লা
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দুধ বাজারে মঙ্গলবার (৩১ মার্চ) সকালে তদারকি করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এনামুল হক, স্যানিটারি ইন্সপেক্টর মঞ্জুর আলম ও ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর মোঃ শরীফ। তদারকি করার সময় ল্যাকটোমিটারের মাধ্যমে (দুধের বিশুদ্ধতা নিরূপণ যন্ত্র) ব্যবহার করে বিক্রিত দুধের গুণগত মান পরীক্ষা করা হয়।
এছাড়াও, বিক্রেতাদের সঙ্গে সরাসরি আলোচনা করে দুধের বিশুদ্ধতা বজায় রাখা, ভেজালমুক্ত খাদ্য সরবরাহ এবং জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে আহবান করা হয়।
উল্লেখ্য, গত সোমবার দৈনিক রূপসী বাংলা পত্রিকায় ভেজাল দুধ নিয়ে ইউএনও অফিসে হাজির শিক্ষিকা। এই শিরোনামে নিউজ প্রকাশিত হয়েছিল। যার সূত্র দরে এই তদারকি ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়।
ভেজাল দুধের বিষয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় মঙ্গলবার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফাহমিদা আফরোজ বলেন, শিক্ষিকার ক্রয়কৃত দুধে ক্যামিকেল আছে কিনা তা জানতে আমরা ল্যাবে পাঠিয়েছিলাম রিপোর্টও এসেছে। তবে, রিপোর্ট অনুযায়ী দুধে কোন প্রকার ক্যামিকেল নেই কিন্তু খোলা বোতলে করে দুধ বিক্রয় করার কারনে তেলের বোতল হওয়াতে দুধে এমটা হয়েছে। তাই দুধের গুণগত মান ঠিক রাখতে আমাদের আরো সচেতন হতে হবে। এছাড়াও, দুধে ভেজাল রোধে আমরা নিয়মিত তদারকি অভিযান পরিচালনা করবো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...