প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Apr 2026, 12:05 AM
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক এক
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন ৪নং আমড়াতলী ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে, তবে তার এক সহযোগী পালিয়ে গেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াতলী বাজার থেকে কোটেশ্বরগামী সড়কে মো. হিরন মিয়ার বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী একটি সিএনজি ফেলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে মো. ইকবাল হোসেন (৩৭) নামে একজনকে আটক করা হয়। তার সহযোগী মো. স্বপন মিয়া (৩৫) পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজির সিটের পেছনে খাকি স্কচটেপে মোড়ানো অবস্থায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল হোসেন স্বীকার করেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা সংগ্রহ করে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করছিলেন। এ ঘটনায় আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। আটক ইকবাল হোসেনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করে...
আয়েশা আক্তার।।২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্...
কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দেবিদ্বারে এক ভাড়াটিয়া নারীর হাতে নৃশংসভাবে খুন হয়েছে ফরিদা ইয়াসমিন (৫০) ন...
৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে...
মো.জাকির হোসেনঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় মাত্র প্রায় আধা কিলোমিটার সড়কের বেহাল অ...
হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা পৌরসভায় সুপেয় পানি সরবরাহ প্রকল্পের ডিস্ট্রিবিউশন লাইন স্...
তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর...
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিতে...
বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০)নাম...