প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Mar 2026, 12:12 AM
কুমিল্লায় দুই হাজার অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
পবিত্র রমজান মাস উপলক্ষে কুমিল্লায় প্রায় দুই হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কুমিল্লা জেলা শাখা। সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি এম এ তাহের। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা হাজী নুরুদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া, কুমিল্লার কাগজ পত্রিকার সম্পাদক আবুল কাশেম হৃদয়, সাধারণ সম্পাদক এম কে রহমান জনি এবং সাংগঠনিক সম্পাদক রবিউল হক শামীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সাইফুল মালিক, কুমিল্লা ক্লাব-এর সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল, কুমিল্লা সিটি কর্পোরেশনের ফুড অ্যান্ড স্যানিটেশন অফিসার ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ এবং পরিবেশ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোঃ রায়হান।
এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাসের মূল শিক্ষা হলো সহমর্মিতা, ত্যাগ ও মানবিকতা। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
এফএনএস স্পোর্টস: একসময় ছিল দুই ক্লাবের ¯^াভাবিক লেনদেন| এখন সেটি একমুখী লেনদেনে পরিণত হয়েছে| গত এক দ...
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোত...
এফএনএস স্পোর্টস: ফেরান তোরেসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)| বার্সে...
ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
এফএনএস স্পোর্টস:অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে| ডারউইন টেস্টের তৃতীয় দ...
ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
এফএনএস বিদেশ : কর্মীদের ডিউটি ও সময়সূচিতে বারবার পরিবর্তনের প্রতিবাদে কেবিন ক্রুদের ধর্মঘটের কারণে ব...
বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান প...
এফএনএস বিদেশ : বেলজিয়ামের একটি নির্মাণস্থলে সংস্কারকাজ করার সময় বিপুল পরিমাণ ¯^র্ণ পাওয়ার পর পুলিশ এ...
রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
এফএনএস বিদেশ : ভেনেজুয়েলায় গত শুক্রবার রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত আরও ১৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে...