প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Mar 2026, 12:10 AM
১৪ শত বছর আগেই ইসলাম নারীদের সম্মান দিয়েছে-মোবাশ্বের ভূইয়া এমপি
মাসুদ রানা, কুমিল্লা
ইসলাম নারীকে অনেক বেশি সম্মান দিয়েছে পুরুষের চেয়েও, এইটা মানলে এই রকম দিবসের আর দরকার নেই। আমাদের প্রত্যেকের মেয়েকে আমরা ভালবাসি। এই সময় তিনি বলে উঠেন, মেয়ে বিবাহ উপযোগী হয়। তখন তাহাকে আমরা পাত্রস্থ করি। পৃথিবীর সেরা পাত্রটা আমরা খুঁজে বের করি। সেই পাত্রই আবার ছেঁড়া জামা পরে তার জন্য নতুন জামা নিয়ে আসে। তাহলে সেখানেও সে নিরাপদ। বাবার কাছে মেয়ে নিরাপদ, স্বামীর স্ত্রী নিরাপদ, সর্বশেষ আসেন আমি রাতে যখন বাসায় যেতাম আমার মায়ের পায়ের কাছে বসে পা দু'টা আস্তে করে নিয়ে আমার বুকের উপর রাখতাম। আমার কাছে রাজনীতি, ব্যবসা, বাণিজ্যি সকল কিছুর উর্ধ্বে আমার মা। তাহলে ১৪শত বছর আগে ইসলাম নারীকে সম্মানিত করেছে। সম্পদের বেলায় আসেন বাবা, স্বামী ও ছেলে সম্পদও পায় সুতরাং নারী আর পুরুষ সমান অধিকার নয়। ইসলাম নারীকে ১৪ শত বছর আগে অনেক সম্মানের জায়গায় নিয়ে গেছে। আপনারা এইটা অনুধাবন করেন ৮ই মার্চ সংখ্যাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। নারী দিবসে প্রধান অতিথির বক্তব্য এইসব কথা বলেন কুমিল্লা ১০ নির্বাচনী আসন (লালমাই-নাঙ্গলকোট) এর এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া।
রবিবার (৮ মার্চ) আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই শ্লোগান সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রথমে র্যালী ও পরে লালমাই উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু এর সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক, লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম, সফল নারী উদ্যোক্তা শারমীন আক্তার।
এ-সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদউল্যাহ, মৎস অফিসার হাবিবুর রহমান, উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রিন্ট ও ইলেক্টিক মিডিয়ার সাংবাদিকগন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রথমার্ধের তিন গোলে ব্রাজিলের স্বস্তির জয়
প্রথমার্ধের যোগ করা সময়ের খেলা চলছে তখন। দারুণ ফিনিশিংয়ে গোল করে কোমর দুলিয়ে নেচে উদযাপন করলেন ভিনিস...
৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র
উদ্বোধনী আসরে প্রথম দুই ম্যাচে জয়, তারপর থেকে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের টানা জয় আর ধরা দিচ্ছিল না কিছ...
স্থানীয়দের দুর্ভোগ কমাতে সেতু নির্মাণের ঘোষণা ঘোষণা এমপি জসি...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক ও অবকাঠামো উন্নয়নকাজ...
অবৈধ গ্যাস সংযোগ, ১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে...
বাঞ্ছারামপুরে তিতাস নদীর তীরে জিও ব্যাগে বাঁধ নির্মাণের কাজে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উ...
পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফ...
খাগড়াছড়ি প্রতিনিধিমাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪ সালে খাগড়াছড়ি জেলার র...