প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 8 Mar 2026, 11:42 PM
বিসিবি নির্বাচন নিয়ে তামিমের অভিযোগ দায়ের
গত বছর অক্টোবরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে সেই নির্বাচনে শুরুতে অংশ নেয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সরে দাঁড়ান তামিম ইকবাল। সেই নির্বাচনে অংশ নেননি ক্লাব সংগঠকদের বড় একটি অংশও। মূলত এই নির্বাচনকে পক্ষপাতদুষ্ট ও অবৈধ আখ্যা দিয়েছেন তারা। গতকাল রোববার নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামকে চিঠি দিয়েছে ঢাকার ক্লাব সংগঠকরা। তাদের সঙ্গে ছিলেন তামিমও। তিনি এরপর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, তারা আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে। ৭৬টি ক্লাবের মধ্যে ৫০ ক্লাবের প্রতিনিধিরা অভিযোগ জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন তামিম। তিনি বলেন, ‘বেশ অনেকদিন ধরে তো বিসিবির নির্বাচন নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথা বলে যাচ্ছি। আজকে আমরা একটা আনুষ্ঠানিকভাবে অভিযোগই বলতে পারেন এটা করতে এসেছি। ৭৬ টা ক্লাবের মধ্যে ৫০ টা ক্লাব এ বিষয়ে অভিযোগ জানিয়েছে যে এই নির্বাচনটা সঠিক পদ্ধতিতে হয়নি। ৭৬ টার মধ্যে যদি ৫০ টা ক্লাবই এটার সাথে একমত থাকে তাহলে এটাই তো অনেক কিছু প্রমাণ করে দেয়।’ ক্লাবগুলোর আপত্তির কারণে এবার নির্ধারিত সময়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) মাঠে গড়ায়নি। এর পাশাপাশি ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট বর্জন করেছিল আটটি ক্লাব। ২০ দলের লিগ তাই ১২ দলে পরিণত হয়। অন্য লিগগুলোও অনিশ্চয়তায় রয়েছে। এসব নিয়েও সুরাহা হয়নি কিছু। তামিমদের সঙ্গে ছিল ঢাকার দুই ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান ও আবাহনীও। এই ব্যাপারে তামিম যোগ করেন, ‘পুরো ৭৬ টা ক্লাবের কাউন্সিলরশিপ থেকে এটাতে আবাহনী মোহামেডানসহ যারা বাংলাদেশের সবচেয়ে বড় দুইটি ক্লাব, ওরাও এটার সাথে (নির্বাচন সঠিকভাবে হ'য়নি) একমত। আর ৫০ টা ক্লাব যদি এটাতে জানায় থাকে এরচেয়ে বেশি আর কোনো কিছু আমার নতুন করে বলার দরকার নেই।’ লিগগুলোর অনিশ্চয়তা নিয়ে তামিম বলেন, ‘যেটা সঠিকভাবে আবেদন করার দরকার আমরা ঠিক ঐভাবেই আবেদন করছি। সাথে এটা মনে রাইবেন যে এগুলো সবকিছু সেকেন্ডারি। এই ক্লাবগুলো এটার সাথে একমত না দেখেই দেখেন ঢাকা লীগ ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, সামনের প্রিমিয়ার লীগ এগুলো কিন্তু অনিশ্চয়তায় পড়ে আছে।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...