প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Mar 2026, 10:53 AM
মুরাদনগরে এক রাতে দুই থানায় তিন মাদক কারবারি গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর
কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর থানা ও বাঙ্গরা বাজার থানা পুলিশের অভিযানে ইয়াবা
সহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার মুরাদনগর থানাধীন ধামঘর ইউনিয়নের ভুবনঘর
গ্রামে এবং বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধৈর (পশ্চিম) ইউনিয়নের পূর্বধৈর গ্রামে
অভিযান চালিয়ে মাদক কেনাবেচার সময় ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা
হলো, মুরাদনগর সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামের মোঃ জহির এর ছেলে মোঃ শরীফ (১৯),
পূর্বধৈর (পশ্চিম) ইউনিয়নের পূর্বধৈর গ্রামের মৃত আবুল হাশেম ভূইয়ার ছেলে মোশারফ
হোসেন ভূইয়া (৫০) ও চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রামের মোঃ হিম্মত আলীর ছেলে
মোঃ এরশাদ (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার চার্জ অফিসার পুলিশ
পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই মোঃ
আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এএসআই কুসুম বড়ুয়া সহ সঙ্গীয় ফোর্স ভুবনঘর
গ্রামের মধ্যপাড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ শরীফকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ
তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। অপরদিকে বাঙ্গরা বাজার
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের এর নির্দেশনায় এসআই মোঃ সারোয়ার
হোসেন সঙ্গীয় ফোসসহ পূর্বধৈর (পশ্চিম) ইউনিয়নের পূর্বধৈর গ্রামে অভিযান চালিয়ে
মোশারফ হোসেন ভূইয়া ও মোঃ এরশাদ কে ইয়াবাসহ গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তল্লাশি
চালিয়ে তাদের কাছ থেকে ৬৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২,২০০ টাকা উদ্ধার
করে।
মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানার কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো
হয়েছে। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।
এদিকে, একের পর এক মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের প্রশংসা কুঁড়িয়েছে মুরাদনগর
থানা পুলিশ ও বাঙ্গরা বাজার থানা পুলিশ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওরা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. ফারুক হো...
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...