প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Mar 2026, 12:19 AM
তিতাসে খাল উদ্ধারের উপজেলা পরিষদের তিন দপ্তরের যৌথসভা
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দখল বা ভরাটকৃত খাল উদ্ধারে উপজেলা পরিষদের যৌথসভা বুধবার উপজেলা পরিষদের দ্বিতীয় তলার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের ভূমি, কৃষি ও উপজেলা প্রকৌশলী অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন তথ্যের ভিত্তিতে ৪১টি খালের তালিকা প্রস্তুত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, উপজেলা কৃষি অফিসার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. খোয়াজুর রহমান। এছাড়া উক্ত সভায় মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী অফিসের উপ-সহকারী প্রকৌশলীগণও উপস্থিত ছিলেন। সভায় প্রাথমিকভাবে ৯টি ইউনিয়নে ৪১টি খাল নির্ধারণ করা হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দখল ও ভরাটকৃত খালের তালিকা পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছিল। সেই আলোকে আজকে আমরা ৪১টি খাল চিহ্নিত করেছি। পরবর্তী নির্দেশনা মোতাবেক আমরা বাকি প্রক্রিয়া বাস্তবায়ন করবো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসে গ্রাম আদালতের জনসচেতনতা বৃদ্ধিতে র্যালি
তিতাস প্রতিনিধি :কুমিল্লার তিতাসে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি...
বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় অ...
চাঁদপুরে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত
কাজী নজরুল ইসলাম চাঁদপুরে যাত্রীবাহী বেপরোয়া গতি বোগদাদ বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে তোফায়েলেন...
বুড়িচং-রামপুর সড়কের বেহাল অবস্থায় হাজার মানুষের দূর্ভোগ
কাজী খোরশেদ আলমগোমতী নদী বুড়িচং উপজেলাকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে। নদী পশ্চিম অংশে রয়েছে ৪ ইউনিয়ন...
নবীনগরে সহপাঠীর ছুরিকাঘাতে ষষ্ঠ শ্রেণির ছাত্র আহত, আটক...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি বি...
দাদা-বাবার পথ ধরে উদ্যোক্তা গোলাম সামদানী, খামারে কর্মসংস্থা...
নিজস্ব প্রতিবেদক বাবা ও দাদার মতো সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমব...