প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 4 Mar 2026, 10:59 PM
বেঁচে আছেন খামেনিপুত্র মোজতবা, হতে পারেন উত্তরসূরি
এফএনএস বিদেশ
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে চালানো বিমান হামলা থেকে বেঁচে গেছেন। একই হামলায় তার বাবা নিহত হন। রয়টার্সকে গতকাল বুধবার এমন তথ্য জানিয়েছেন দুই ইরানি সূত্র। সূত্রগুলো জানায়, ইরানের শাসনব্যবস্থার ভেতরে মোজতবাকে তার বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হয়। মধ্যম স্তরের এক আলেম এবং ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা কঠোরপন্থী মোজতবা ইরানের ধর্মীয় প্রতিষ্ঠানের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। বহু বছর ধরেই তাকে তার বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে শীর্ষ প্রার্থীদের একজন মনে করা হচ্ছে। একটি সূত্র জানায়, ‘তিনি (মোজতবা) জীবিত আছেন... সর্বোচ্চ নেতা নিহত হওয়ার সময় তিনি তেহরানে ছিলেন না।’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার ইরানজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর তার বাবা নিহত হন—সেই হামলায় আরো কয়েকজন সামরিক ও প্রভাবশালী ব্যক্তিও প্রাণ হারান। গত রোববার ভোরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম খামেনেইর মৃত্যুর খবর ঘোষণা করে। ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, ইরানি নেতার মরদেহ পাওয়া গেছে, এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ১৯৮৯ সাল থেকে ইরানের নেতৃত্ব দেওয়া ওই ব্যক্তিকে লক্ষ্যবস্তু করতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...
কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...
এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...