প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 27 Feb 2026, 11:20 PM
একুশে পদক পেয়ে রিক্সায় বাড়ি ফিরলো ব্যান্ডদল ওয়ারফেজ
প্রথম বাংলাদেশি রক ব্যান্ড হিসেবে একুশে পদক পেয়েছে ওয়ারফেজ। পদক নিয়ে রিকশায় করে বাড়ি ফিরলেন ওয়ারফেজ ব্যান্ডের সদস্যরা। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ফেরার পথে রিকশাচালকসহ ফেসবুকে হাস্যজ্জ্বল ছবি পোস্ট করেন দলের গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল। গত বৃহস্পতিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ছিল ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান। অমর একুশের ভাষা আন্দোলন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দল ওয়ারফেজকে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করা হয়। হেভিমেটাল ব্যান্ড হিসেবে ১৯৮৪ সালে যাত্রা শুরু করেছিল ‘ওয়ারফেজ’। ক্রমে জনপ্রিয় থেকে তারুণ্যের ক্রেজে পরিণত হয় দলটি। ১৯৯১ সালে দলের নামেই প্রকাশিত হয় প্রথম হেভিমেটাল গানের অ্যালবাম ‘ওয়ারফেজ’। বলা যায়, ওয়ারফেজের হাত ধরেই বাংলায় হেভিমেটাল জেগে ওঠে। ইংরেজি থেকে তরুণরা তখন বাংলা হেভিমেটালের দিকে মুখ ফেরায়। তাদের মুখে মুখে ফিরতে থাকে ‘একটি ছেলে’, ‘বসে আছি’ গানগুলো। ওয়ারফেজের বর্তমান লাইন আপের দলনেতা ও ড্রামসে টিপু, ভোকালে পলাশ, লিড গিটারে কমল, সামির ও সৌমেন। মূলত ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে ১৯৭৬ সাল থেকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে একুশে পদক দিচ্ছে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...