প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Feb 2026, 12:40 AM
মাঠ পর্যায়ে কার্যকর উদ্যোগে নিলে এগ্রো প্রোডাক্টকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করা সম্ভব-আমিন উর রশিদ
নিজস্ব প্রতিবেদক
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, সঠিক পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ের কার্যকর উদ্যোগের মাধ্যমে দেশের এগ্রো-প্রোডাক্টকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করা সম্ভব। নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করলে কৃষির বিপুল সম্ভাবনা অর্থনীতির শক্তিতে রূপান্তরিত হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট-এ ৪৪তম বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী অবহিতকরণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশ বছরে চার থেকে আট মাস তুষারাচ্ছন্ন থাকলেও কৃষিকে অর্থনীতির প্রধান ভিত্তি হিসেবে গড়ে তুলেছে। বাংলাদেশের অনুকূল জলবায়ু ও উর্বর মাটির কারণে সারা বছর ফসল উৎপাদনের সুযোগ রয়েছে। তবে প্রত্যাশিত অর্থনৈতিক সাফল্য অর্জনে আরও সমন্বিত ও ফলপ্রসূ উদ্যোগ নিতে হবে।
তিনি গরুর গোবর সঠিকভাবে প্রক্রিয়াজাত ও ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, এতে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমবে, পরিবেশ দূষণ হ্রাস পাবে এবং মাটির উর্বরতা দীর্ঘমেয়াদে সংরক্ষিত থাকবে। “আমরা বিপুল অর্থ ব্যয়ে কেমিক্যাল সার আমদানি করি; অথচ গোবরের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে মাটি ও পরিবেশ উভয়ই সুরক্ষিত থাকবে,” বলেন তিনি।
নবীন কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী সততা, দায়িত্ববোধ ও পেশাগত দক্ষতার সঙ্গে মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, কৃষি ও খাদ্যনিরাপত্তা খাতে টেকসই অগ্রগতি নিশ্চিত করতে হলে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা জোরদার করতে হবে। দেশের প্রাকৃতিক ও কৃষি সম্পদ সঠিকভাবে কাজে লাগাতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম একটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ পাবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকারের বহুমুখী পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। গবাদিপশু পালনকারীদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সহজ শর্তে ঋণ ও বীমা সুবিধা প্রদান এবং বাজারজাতকরণ প্রক্রিয়া সহজ করতে ‘ফার্মার্স কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তর-এর মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক ড. মো: বয়জার রহমান। এছাড়া ড. বেগম সামিয়া সুলতানাসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী মেধাবী নবীন কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...