প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Feb 2026, 12:37 AM
জামিনে মুক্ত আ.লীগ নেতার বাসায় মিষ্টি নিয়ে বিএনপি নেতা, সমালোচনার ঝড়
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচং উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে একটি ঘটনাকে কেন্দ্র করে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার জামিনে মুক্তির পর তার বাসায় মিষ্টি ও ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে যান উপজেলা বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ।
গতকাল (২৬ ফেব্রুয়ারী) কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান আখলাক হায়দার। এর কিছু সময় পরই তার বাসভবনে গিয়ে শুভেচ্ছা জানান বিএনপি নেতা সোহেল আহমেদ। বুধবার রাতে দু’জনের একসঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শুরু হয় সমালোচনার ঝড়।
স্থানীয় রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে সোহেল আহমেদ অতীতেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে বিএনপিতে যোগ দেন। তবে বিএনপিতে যোগদানের পরও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে, বুড়িচং উপজেলা ছাত্রলীগের নেতা তোফায়েল আহমেদ সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লেখেন আলহামদুলিল্লাহ, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার ভাই জামিনে মুক্তি পেয়েছেন। সাথে কফি হাউজের সোহেল ভাইও আছে। উনি থানা বিএনপির নেতা হলেও আখলাক ভাইয়ের কলিজার লোক। বিএনপির বড় ডোনার।
এ বিষয়ে জানতে চাইলে সোহেল আহমেদ বলেন, কারোর বাসায় যাওয়া কি অন্যায় হয়েছে? এবার আওয়ামী লীগ ছাড়া বিএনপি পাস করতে পারত না। আমার কাছে আওয়ামী লীগ-বিএনপি সব সমান। অন্যদিকে বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের সঙ্গে কথা বলেন।
বুড়িচং উপজেলার বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান মুঠো ফোনে বলেন, কারোর পারিবারিক সম্পর্কের খাতিরে একজনের বাসায় আরেকজন যেতেই পারে। এতো বড়ো সংসদ নির্বাচন গিয়েছে তখনতো আমরা ভোটের জন্য প্রতিটি বাড়িতেই গিয়ে ভোট চেয়েছি তার মানে এই নয় যে নির্দিষ্ট কারোর বাড়িতে যাওয়া যাবে না। এখানে আমি কোন ক্রাইম করেছি কিনা সেটাই হলো বড় কথা। এটাকে আমি নেগেটিভ কিছু মনে করছি না। নিউজের কিছু মনে করি না, আমি মনে করি এটা ব্যক্তিগত জেলাস।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখছেন। আবার কেউ দেখছেন রাজনৈতিক অবস্থানের অস্পষ্টতা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...