প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Feb 2026, 12:30 AM
কুমিল্লায় রেললাইন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা আদর্শ সদর উপজেলার মৌলভীনগর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া রেললাইন থেকে অজ্ঞাতনামা (প্রায় ৪৮) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে; এটি হত্যা নাকি দুর্ঘটনা—তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
বুধবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছায় কোতয়ালী মডেল থানা ও কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির পুলিশ সদস্যরা। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তি লুঙ্গি ও শার্ট পরিহিত ছিলেন। তার শরীরে ব্যাপক আঘাতের চিহ্ন রয়েছে; মুখমণ্ডল থেঁতলানো ও রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। বুধবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি।
কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সোহরাব হোসেন জানান, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে—এটি দুর্ঘটনা, নাকি হত্যাকাণ্ড।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...