প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Feb 2026, 12:26 AM
মাটি কাটার বিরুদ্ধে বুড়িচং ইউএনও’র রাতভর অভিযান, তিন ট্রাক জব্দ জরিমানা আদায়
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের বিভিন্ন স্থানে কৃষিজমি থেকে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগে রাতভর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। পৃথক অভিযানে তিনটি মাটিবাহী ট্রাক জব্দ করা হয় এবং জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টা থেকে রাতভর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বুড়িচং থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। অভিযানকালে বাকশীমূল দক্ষিণপাড়া এলাকা থেকে মালিকবিহীন দুটি মাটিবাহী ট্রাক জব্দ করা হয়। পরে বাকশীমূল গ্রামের জামাল হোসেনের ছেলে আশরাফুল এবং মো. জসিমের ছেলে তানিম এক লাখ টাকা জরিমানা পরিশোধ করে ট্রাক দুটি ছাড়িয়ে নেন। এছাড়া কালিকাপুর এলাকা থেকে একটি ১০ চাকার ড্রাম ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত ড্রাম ট্রাকের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র বাকশীমূল ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষিজমির মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে। এছাড়া মাটিবাহী ট্রলি ও ড্রাম ট্রাক চলাচলের কারণে কাঁচা ও পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উল্লেখ্য, গত রোববার (২২ ফেব্রুয়ারি) একই ইউনিয়নের রেল সড়কের পাশ থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত একটি ১০ চাকার ড্রাম ট্রাক জব্দ করে। পরে ট্রাকটির মালিকপক্ষের মিনহাজ রাশেদ দুই লাখ টাকা জরিমানা দিয়ে ট্রাকটি ছাড়িয়ে নেন।
ইউএনও তানভীর হোসেন বলেন, খননযন্ত্র দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি করার কোনো বৈধতা নেই। খবর পেয়ে রাতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। দুটি ট্রাকের জরিমানা আদায় করা হয়েছে এবং অপর জব্দকৃত ট্রাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...