প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Feb 2026, 11:55 AM
ভোররাতে কুমিল্লা সীমান্তে বিজিবির হানা ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি-সিগারেট জব্দ
আয়েশা আক্তার
কুমিল্লা সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোররাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকা থেকে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ভোর আনুমানিক ৩টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীন বিবিরবাজার বিওপি’র কটকবাজার পোস্ট থেকে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে অভিযান চালায়। এ সময় সীমান্তের প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাগবেড় এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও সিগারেট উদ্ধার করা হয়। বিজিবির প্রাথমিক হিসাবে জব্দকৃত এসব পণ্যের বাজার মূল্য প্রায় ৫৯ লাখ ৮০ হাজার টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। জব্দকৃত মালামাল প্রচলিত বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই বদলির ৩ গোল, সুইজারল্যান্ডের বড় জয়
গোল মিলছিল না কিছুতেই। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি একসঙ্গে তিনটি পরিবর্তন আনলেন সুইজারল্যান্ড কোচ মুরাত ই...
ডেভিডের হ্যাটট্রিক, কাতারের জালে কানাডার ৬
প্রথম আধা ঘণ্টার একটু বেশি সময়ে দুই গোল খেয়ে এবং একজনকে হারিয়ে কোণঠাসা হয়ে পড়ল কাতার। বিরতির আগে তার...
কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউট পর্বে মেক্সিকো
দুর্ভাগ্যজনকভাবে পিছিয়ে পড়ার পর প্রাণপণ চেষ্টা করল দক্ষিণ কোরিয়া। কিন্তু ব্যবধান আর ঘুচাতে পারল ন...
তিতাসে থানা গেইটে প্রতিপক্ষের হামলা ও কোদাল দিয়ে বড় ভাইকে হ...
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর ঘটনায় নিহতের স্ত্...
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অং...
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও জোরদারের...
মিড ডে মিলে বদলাচ্ছে শ্রেণিকক্ষের চিত্র
মো. আনোয়ারুল ইসলাম।।দুপুরের বিরতি শেষে ক্লান্ত মুখে শ্রেণিকক্ষে ফিরে আসা কিংবা খাবার খেতে বাড়ি গিয়ে...