প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Feb 2026, 11:49 AM
তিন নদী পরিষদের ১৫ তম দিনে নাচ গান কবিতায় মুখরিত করেন শিল্পাঙ্গনের শিল্পীরা
শ্যামল বড়ুয়া ববি
প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনার ইতিহাস তুলে ধরে, কুমিল্লার মানুষের অবদানের কথা তুলে ধরার মানসে গড়া তিন নদী পরিষদের ৪৩ তম আসরের ১৫ তম দিনে, পরিষদের সভাপতি আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে, অধ্যাপক রাহুল তারণ পিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরিবেশবিদ কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা,মোসলেহ উদ্দিন আহমেদ ।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোটারিয়ান দিল নাশি মোহসেন, গীতিকার ও কবি ঝিঁনুক দাদু,কবি বাচিক শিল্পী শিপন হোসেন মানব, সংস্কৃতিক সংগঠন শিল্পাঙ্গনের প্রতিষ্ঠাতা সাজিয়া আফরিন। সাংস্কৃতিক পর্বে ফারহানা মিলি ও প্রশিক্ষক অভিজিৎ সরকারের সঞ্চালনায়, সংগীত প্রশিক্ষক কাঁকন দাস এর পরিচালনায় অংশ নেয় কুমিল্লা ফৌজদারী মোড়স্থ, নবগঠিত সাংস্কৃতিক সংগঠন শিল্পাঙ্গন এর শিল্পীরা।
তারা হলেন, নাচে অহিয়া, সামারা, তুতুন, অবন্তি, ইলমা, আজরিন, ইরা, নামিরা, এলাওবা, ওয়ারসি, লিয়ানা, শুভার্থী, রাফিয়া। গানে কবিতায় তাহিম, আসফি, সুকন্যা, শ্রেয়া, জুহাইনা, দানিয়াল, আবরার, ফারাজ, সাদাব, ওয়ারিসা, জিনিয়া কবির, মায়মুন, ত্রিদিবা, তারাজ, শরিফুল, মেহরিমা, রোজ, মারজান, সুভার্থী, শ্রেয়া, শিরানা, মুসফিরাত, প্রান্তি। কুমিল্লা বেতারের গীটার শিল্পী বদরুল আলম সোহেলের পরিচালনায় কয়েকজন শিল্পী গিটার বাজিয়ে দলীয় গান পরিবেশন করেন ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিশ্বকাপ উন্মাদনায় কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল
কুবি প্রতিনিধি বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মুখর হয়ে উঠেছে সারা বিশ্ব। প্রতি চার বছর পর বিশ্বকাপ...
কুমিল্লা সদর দক্ষিণে যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা সদর দক্ষিণে সুমন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুল...
মেঘনায় যাত্রীবাহী বাস খাদে,
মেঘনায় যাত্রীবাহী বাস খাদে, আহত দুই চিকিৎসকসহ আহত ১১ কুমিল্লার মেঘনা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি য...
শিবির নেতা জিসান সুস্থ প্রমানিত হলে আদালতে নেওয়া হতে পারে
নিজস্ব প্রতিবেদক ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা...
আওয়ামীলীগ-যুবলীগের পদধারী নেতাদের সাথে কুমিল্লা ১০ নির্বাচনী...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য (এমপি) মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাই...
চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ
চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ ও স্মারকলিপি মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার...