...
শিরোনাম
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি ⁜ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ ⁜ বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন ⁜ কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী ⁜ জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ⁜ বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত ⁜ রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ⁜ জাতীয় মঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন উদ্ভাবনী প্রকল্প ⁜ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা ⁜ কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের দায়িত্বে রেজিস্ট্রার মুজিবুর রহমান ⁜ হোমনায় পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৫০ পদের ৫৩টিই খালি, চিকিৎসাসেবা পেতে চরম ভোগান্তি ⁜ দাউদকান্দিতে নয় আসামি গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৭ মাদকসেবিসহ গ্রেপ্তার ১০ ⁜ ব্রাহ্মণপাড়ায় ‘দুর্নীতি ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা ⁜ বস্তায় আদা চাষে বদলাচ্ছে ব্রাহ্মণপাড়ার কৃষির চিত্র, ৫০ গ্রাম বীজে মিলছে ৩ কেজি আদা ⁜ এক মাসের ব্যবধানে নাঙ্গলকোটের দুই অটো রিক্সা চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার ⁜ কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত ⁜ চাঁদপুরে তিন বিচারকের প্রত্যাহার দাবি আইনজীবী সমিতির ⁜ বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 15 Feb 2026, 8:12 PM

...
এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ News Image

এফএনএস বিদেশ 

নিখুঁত ভাষার ফিশিং ইমেইল থেকে শুরু করে সরকারি কর্মকর্তাদের ভুয়া ভিডিও পর্যন্ত সব কিছুতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সাইবার অপরাধের ধরন দ্রুত বদলে দিচ্ছে। এ পরিস্থিতিতে সিঙ্গাপুরে উচ্চপ্রযুক্তির নিয়ন্ত্রণকক্ষ থেকে অপরাধীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইন্টারপোল। সিঙ্গাপুর থেকে এএফপি জানায়, সংগঠনটির সাইবার অপরাধবিষয়ক পরিচালক নীল জেটন এএফপিকে বলেন, ‘সাইবার অপরাধীদের হাতে এআইয়ের অস্ত্রীকরণই বর্তমানে সবচেয়ে বড় হুমকি।’ তিনি বলেন, অপরাধীরা প্রযুক্তিটি ‘যেভাবে পারছে সেভাবেই’ ব্যবহার করছে। ইন্টারপোলের বহুমুখী সাইবার অপরাধ দমনকেন্দ্রে বিশেষজ্ঞরা বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য র‌্যানসমওয়্যার হামলা বা ছদ্মবেশী প্রতারণা ঠেকানোর চেষ্টা করছেন। জেটনের মতে, সাইবার হামলার ‘অপরিসীম পরিমাণ’ই সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এবং ভবিষ্যতে এর পরিমাণ আরও বাড়বে। এআই প্রযুক্তির সাহায্যে অপরাধীরা এখন সহজেই পরিচিত ব্যক্তিদের কণ্ঠ ও ভিডিওর উন্নতমানের নকল তৈরি করতে পারছে, যা ব্যবহার করা হচ্ছে ভুয়া বিনিয়োগ বা প্রতারণামূলক প্রচারণায়। এমনকি কম দক্ষ অপরাধীরাও ডার্ক ওয়েব থেকে প্রস্তুত হ্যাকিং বা প্রতারণার সরঞ্জাম কিনতে পারছে। ফলে স্মার্টফোন ব্যবহারকারী যে কেউই লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন। এই কেন্দ্রটি ইন্টারপোল গ্লোবাল কমপ্লেক্স ফর ইনোভেশনের অংশ, যা সিঙ্গাপুর বোটানিক গার্ডেনসের কাছাকাছি অবস্থিত। ফ্রান্সের লিওঁ শহরের পর এটিই সংস্থাটির দ্বিতীয় সদরদপ্তর। এখানে সাইবার ফিউশন সেন্টার নামে একটি কেন্দ্র রয়েছে, যেখানে ১৯৬টি সদস্য দেশের মধ্যে অনলাইন হুমকি সংক্রান্ত গোয়েন্দা তথ্য বিনিময় করা হয়। একই কমপ্লেক্সে উদীয়মান সাইবার হুমকি বিশ্লেষণের ইউনিট, ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং বৈশ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কমান্ড ও সমন্বয় কেন্দ্রও রয়েছে। সাইবার ইন্টেলিজেন্স ইউনিটের সমন্বয়ক ক্রিশ্চিয়ান হেগেন বলেন, তদন্তকারীরা এমন এক বিশাল অপরাধী নেটওয়ার্কের মুখোমুখি, যারা নানা ধরনের আক্রমণপদ্ধতি ব্যবহার করে এবং অত্যন্ত সৃজনশীলভাবে কাজ করে। তিনি বলেন, ‘এটি মূলত চুরি হওয়া তথ্য, গুপ্তচরবৃত্তি ও ম্যালওয়্যার কেনাবেচার একটি পুরো কালোবাজার।’ ইন্টারপোল তাদের সক্ষমতা বাড়াতে আর্থিক প্রতিষ্ঠান, সাইবার নিরাপত্তা সংস্থা এবং ক্রিপ্টোকারেন্সি বিশ্লেষণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলেছে। গত বছর এশিয়ায় পরিচালিত ‘অপারেশন সিকিউর’-এ ২৬টি দেশ যৌথভাবে ২০ হাজারের বেশি ক্ষতিকর আইপি ঠিকানা ও ডোমেইন নিষ্ক্রিয় করে। আফ্রিকায় পরিচালিত ‘অপারেশন সেরেঙ্গেটি ২.০’-তে ১ হাজার ২০৯ জন সাইবার অপরাধী গ্রেপ্তার হয়; প্রায় ৮৮ হাজার ভুক্তভোগীকে লক্ষ্য করে চালানো অপরাধের সঙ্গে জড়িত নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয় এবং ৯ কোটি ৭০ লাখ ডলারের বেশি অর্থ উদ্ধার করা হয়। কমপ্লেক্সটির প্রধান তোশিনোবু ইয়াসুহিরা বলেন, ডিপফেক প্রযুক্তির অগ্রগতি ইতোমধ্যে উদ্বেগ বাড়িয়েছে, তবে ভবিষ্যতে মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে—এমন এআই নিয়ে আরও বড় দুশ্চিন্তা রয়েছে। তিনি বলেন, ‘এআইয়ের তো আত্মা বা হৃদয় নেই—তাহলে দায় কার ওপর বর্তাবে, সেটিই বড় প্রশ্ন।’ ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞরা অপরাধীদের চেয়ে এগিয়ে থাকতে ভার্চ্যুয়াল রিয়্যালিটি, অগমেন্টেড রিয়্যালিটি ও কোয়ান্টাম প্রযুক্তির ব্যবহার নিয়েও কাজ করছেন। বিশ্লেষকদের মতে, এই লড়াই সাধারণ মানুষের চোখে খুব একটা পড়ে না, কিন্তু বৈশ্বিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি  চুরি
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি

অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...

কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...

বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...

কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...

কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...

জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...

এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...

বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত

বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায়  লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
➤ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
➤ বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
➤ কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী
➤ জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
➤ বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
➤ রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ
➤ জাতীয় মঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন উদ্ভাবনী প্রকল্প
➤ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা
➤ কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের দায়িত্বে রেজিস্ট্রার মুজিবুর রহমান
➤ হোমনায় পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়ায় ১৫০ পদের ৫৩টিই খালি, চিকিৎসাসেবা পেতে চরম ভোগান্তি
➤ দাউদকান্দিতে নয় আসামি গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৭ মাদকসেবিসহ গ্রেপ্তার ১০
➤ ব্রাহ্মণপাড়ায় ‘দুর্নীতি ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা
➤ বস্তায় আদা চাষে বদলাচ্ছে ব্রাহ্মণপাড়ার কৃষির চিত্র, ৫০ গ্রাম বীজে মিলছে ৩ কেজি আদা
➤ এক মাসের ব্যবধানে নাঙ্গলকোটের দুই অটো রিক্সা চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার
➤ কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
➤ চাঁদপুরে তিন বিচারকের প্রত্যাহার দাবি আইনজীবী সমিতির
➤ বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir