...
শিরোনাম
এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেল কুমিল্লা নগরী, জলজটে চরম ভোগান্তি ⁜ চর দখলকে কেন্দ্র করে কুমিল্লার দুই উপজেলাবাসীর সংঘর্ষে আহত ১৬ ⁜ সেই ওমরাহ যাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী ⁜ শিবির নেতা জিসানের ‘গুম নাটক’ ⁜ ব্রাহ্মণপাড়া থানার একাধিক কর্মকর্তার পুরস্কার অর্জন ⁜ শত বছরের রাস্তা দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন ⁜ বাঞ্ছারামপুরে দেড় হাজার বৃক্ষ দেয়া হলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে ⁜ কুমিল্লায় ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ⁜ সিএনজির ভাড়া ˆনরাজ্য কমাতে কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়কে আসছে বিকল্প পরিবহন-এমপি জসিম ⁜ ব্রাহ্মণপাড়ায় গ্রাম আদালতের কার্যক্রম জোরদারে সমনিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত ⁜ বুড়িচং উপজেলার অধিকাংশ খাল ভরাট কৃষিখাত রক্ষায় দ্রুত খনন করা প্রয়োজন ⁜ কুমিল্লায় রেডক্রিসেন্ট মেটার্নিটি সেন্টারের সমস্যা সমাধান ⁜ কুমিল্লা সদর দক্ষিণে ২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কালা গ্রেফতার ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ৭৯ কোটি ৭২ লাখ ⁜ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন -ডিসি ব্রাহ্মণবাড়িয়া ⁜ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের সাথে গণপূর্তমন্ত্রীর মতবিনিময় ⁜ এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেল কুমিল্লা নগরী, জলজটে চরম ভোগান্তি ⁜ বিশ্বকাপ উন্মাদনায় কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ⁜ কুমিল্লা সদর দক্ষিণে যুবকের লাশ উদ্ধার ⁜ মেঘনায় যাত্রীবাহী বাস খাদে, ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Feb 2026, 12:08 AM

...
ব্রাহ্মণপাড়ায় সড়কে রাতভর ট্রাক্টরের দাপট ধুলার ঝড়—ভোগান্তিতে সাধারণ মানুষ News Image

মো. আনোয়ারুল ইসলাম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল থেকে শশীদল ইউনিয়নের সেনের বাজার সংযোগ সড়কটি উপজেলার প্রাচীন সড়কগুলোর একটি। একসময় এই সড়ক দিয়ে শশীদল রেলস্টেশন হয়ে হাজারো মানুষ ট্রেনে চড়ে জেলা শহর কুমিল্লায় যাতায়াত করতেন। মহান স্বাধীনতা যুদ্ধের সময়ও বহু মানুষ জীবন বাঁচাতে এ পথ ধরে পার্শ্ববর্তী দেশ ভারতসহ দেশের বিভিন্ন অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন।

বর্তমানে সেনের বাজার সংলগ্ন এলাকায় এই সড়কের পাশে একটি আশ্রম প্রকল্পে প্রায় ৪০টি পরিবারের দরিদ্র মানুষজন বসবাস করছেন। আশপাশে রয়েছে ঘন জনবসতি। তবে সাম্প্রতিক সময়ে সেনের বাজার-ধান্যদৌল সড়কটি স্থানীয়দের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

অভিযোগ রয়েছে, শশীদল ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মো. জজু মিয়া গত দুই মাস ধরে নিষিদ্ধ ট্রাক্টর ব্যবহার করে মৎস্য খামার থেকে দিনরাত মাটি পরিবহন করছেন। এতে সড়কের ওপরের প্রায় দুই ফুট অংশ ধুলায় পরিণত হয়েছে। বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল তো দূরের কথা, পথচারীদের হাঁটাচলাও কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়দের দাবি, রাতের বেলায় ২০ থেকে ২৫টি ট্রাক্টর দিয়ে ইটভাটায় মাটি নেওয়া হয়। দিনের বেলায় শশীদল ইউনিয়নের বিভিন্ন পুকুর ও ফসলি জমি ভরাটের কাজ চলে। এতে সড়কটির নতুন পাকা অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও সড়কের পাকা অংশের উদ্বোধন এখনো হয়নি, তবু বিভিন্ন স্থানে পাকা অংশ ভেঙে গেছে বলে অভিযোগ এলাকাবাসীর।

আশ্রম প্রকল্পে বসবাসকারী নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, আমরা গরিব মানুষ, দূর থেকে এসে এখানে বসবাস করছি। ট্রাক্টরে মাটি নেওয়ার কারণে সরকারি সড়ক দিয়ে চলাচল করা যায় না। দুই-তিন ফুট ধুলার কারণে নারী ও শিশুরা হাঁটতে পারে না। প্রতিবাদ করলে জজু ও ফজু মিয়ার লোকজন মারতে আসে।

শশীদল ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, প্রতিদিন এই সড়ক দিয়েই তাকে স্কুলে যেতে হয়। কিন্তু অতিরিক্ত ধুলার কারণে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্কুলড্রেস প্রতিদিন নোংরা হয়ে যাচ্ছে, শ্বাসকষ্টের সমস্যাও দেখা দিচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে মাটি ব্যবসায়ী ও ট্রাক্টরের মালিক মো. জজু মিয়া বলেন, কোনো সমস্যা নেই। দরকার হলে রাস্তায় মাটি ফেলে ঠিক করে দেব। এটা আমাদের এলাকার রাস্তা, আমরা দেখছি।

মৎস্য খামারের মালিক মো. ফজু মিয়া বলেন, রাস্তাসহ সব সমস্যার দায়িত্ব জজু মিয়া নিয়েছে। এটা আমার বিষয় না।

এলাকাবাসীর অভিযোগ, জজু মিয়া ড্রেজার, স্ক্যবেটর (ভেকু) ও ট্রাক্টর দিয়ে নিয়মিত ফসলি জমি কাটছেন এবং পরিবহনের সময় সড়কের ব্যাপক ক্ষতি করছেন। সড়কসংলগ্ন এলাকায় একটি খেলার মাঠও রয়েছে। ট্রাক্টরের বেপরোয়া গতিতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিভাবকেরা।

স্থানীয়রা জানান, সবকটিতে ছোট বড় গর্ত হওয়ায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত মাটি বোঝাই করে নেওয়ার সময় সেনের বাজার রেলক্রসিং এলাকায় একটি ট্রাক্টর পাশের খালে পড়ে যায়। এতে চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম বন্ধ করে জড়িতদের আইনের আওতায় আনা হোক এবং ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করা হোক।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেল কুমিল্লা   নগরী, জলজটে চরম ভোগান্তি
এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেল কুমিল্লা নগরী, জলজটে চরম ভোগা...

নিজস্ব প্রতিবেদকমাত্র এক ঘণ্টার ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতায় তলিয়ে গেছে কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক ও গু...

চর দখলকে কেন্দ্র করে কুমিল্লার দুই   উপজেলাবাসীর সংঘর্ষে আহত ১৬
চর দখলকে কেন্দ্র করে কুমিল্লার দুই উপজেলাবাসীর সংঘর্ষে আহত...

নাজমুল করিম ফারুককুমিল্লায় চর দখলকে কেন্দ্র করে মেঘনার আলীপুর ও আলীপুর গ্রামবাসীর বিরুদ্ধে তিতাসের চ...

সেই ওমরাহ যাত্রীর   মৃত্যু, মরদেহ পাঠানোর   ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী
সেই ওমরাহ যাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধ...

নিজ¯^ প্রতিবেদকদীর্ঘ তিন বছরেরও বেশি সময় সৌদি আরবে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরিয়ে আন...

শিবির নেতা জিসানের ‘গুম নাটক’
শিবির নেতা জিসানের ‘গুম নাটক’

মাহফুজ নান্টুবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা...

ব্রাহ্মণপাড়া থানার একাধিক কর্মকর্তার পুরস্কার অর্জন
ব্রাহ্মণপাড়া থানার একাধিক কর্মকর্তার পুরস্কার অর্জন

নিজ¯^ প্রতিবেদক, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন...

শত বছরের রাস্তা দখলের   প্রতিবাদে বিক্ষোভ ও   মানববন্ধন
শত বছরের রাস্তা দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

ফারুক আজমকুমিল্লা আদর্শ সদর উপজেলার কুচাইতলী এলাকায় শত বছরের পুরোনো বসতবাড়ির চলাচলের রাস্তা দখল করে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেল কুমিল্লা নগরী, জলজটে চরম ভোগান্তি
➤ চর দখলকে কেন্দ্র করে কুমিল্লার দুই উপজেলাবাসীর সংঘর্ষে আহত ১৬
➤ সেই ওমরাহ যাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী
➤ শিবির নেতা জিসানের ‘গুম নাটক’
➤ ব্রাহ্মণপাড়া থানার একাধিক কর্মকর্তার পুরস্কার অর্জন
➤ শত বছরের রাস্তা দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
➤ বাঞ্ছারামপুরে দেড় হাজার বৃক্ষ দেয়া হলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে
➤ কুমিল্লায় ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
➤ সিএনজির ভাড়া ˆনরাজ্য কমাতে কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়কে আসছে বিকল্প পরিবহন-এমপি জসিম
➤ ব্রাহ্মণপাড়ায় গ্রাম আদালতের কার্যক্রম জোরদারে সমনিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত
➤ বুড়িচং উপজেলার অধিকাংশ খাল ভরাট কৃষিখাত রক্ষায় দ্রুত খনন করা প্রয়োজন
➤ কুমিল্লায় রেডক্রিসেন্ট মেটার্নিটি সেন্টারের সমস্যা সমাধান
➤ কুমিল্লা সদর দক্ষিণে ২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কালা গ্রেফতার
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ৭৯ কোটি ৭২ লাখ
➤ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন -ডিসি ব্রাহ্মণবাড়িয়া
➤ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের সাথে গণপূর্তমন্ত্রীর মতবিনিময়
➤ এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেল কুমিল্লা নগরী, জলজটে চরম ভোগান্তি
➤ বিশ্বকাপ উন্মাদনায় কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল
➤ কুমিল্লা সদর দক্ষিণে যুবকের লাশ উদ্ধার
➤ মেঘনায় যাত্রীবাহী বাস খাদে,
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir