প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Feb 2026, 12:03 AM
তিন নদী পরিষদের ৪৩ তম আসরের ১৪ তম দিনে অংশ নেয় ওয়াই ডব্লিউ সি এ স্কুল
শ্যামল বড়ুয়া ববি
গভীর বেদনা,আবেগ,আনন্দ,অঙ্গীকার, প্রত্যয়বদ্ধ হবার ফেব্রুয়ারী মাসকে ঘিরে গড়া তিন নদী পরিষদের ৪৩ বছরের পথচলার ১৪ তম দিন,ঋতুরাজ বসন্তের শুরুর ১লা ফালগুন, বিশ্ব ভালোবাসা দিবস,সব আনন্দ একসাথে উপভোগ্য হয় ওয়াই ডাব্লিউ সি এ হাই স্কুলের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।
তিন নদী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, সাপ্তাহিক অভিবাদন সম্পাদক, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে, সন্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাশার ভূঁইয়া।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক মোঃ মঞ্জুর হেলাল, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য, গণমাধ্যমকর্মী ও সংগঠক এডভোকেট তাপস চন্দ্র সরকার, কুমিল্লা ওয়াই ডাব্লিউ সি এ গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষিকা কল্যাণী ভট্টাচার্য্য।
সঞ্চালনায় ছিলেন অধ্যাপক রাহল তারণ পিন্টু ।
সাংস্কৃতিক পর্বে শিক্ষক শিমলা দে ও ফারহানা মমতাজ এর তত্ত্বাবধানে,শিক্ষার্থী সাওদা জান্নাত ও জারিয়া সুলতানার সঞ্চালনায় ওয়াই ডব্লিউ সি এ এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, তারা হলেন,গানে মৌমিতা সর্বাধিকারী, অহেনজিতা দাস, অপূর্ব ঘোষ, শ্রীকান্ত দাস, অনির্বাণ দেবনাথ, প্রান্ত সরকার, বর্ণ মজুমদার, চন্দ্রাবলী সাহা,নবান্ন দাস, শ্রুতি দেবনাথ,অনন্যা ভৌমিক, সুদীপ্তা নাগ, সুচিস্মিতা ভৌমিক।
নাচে দেবী শ্রেয়া, দেবস্মী দেব, অহেনজিতা দাস,আয়োশ্রী দে সরকার, স্মরণিকা দাস। আবৃতিতে স্মরণিকা, সুবাইতা, আয়োশ্রী দে সরকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,লেখক গবেষক এড,গোলাম ফারুক, সাংবাদিক মাহবুব আলম বাবু, সাংবাদিক খালেদ সাইফুল্লাহ, ওয়াইডব্লিউসিএ এর শিক্ষক উমা মজুমদার, মনোয়ারা বেগম, সৈয়দা মেহেরুন্নেসা, শর্মিলা দেবনাথ সহ আরো অনেকে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিশ্বকাপ উন্মাদনায় কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল
কুবি প্রতিনিধি বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মুখর হয়ে উঠেছে সারা বিশ্ব। প্রতি চার বছর পর বিশ্বকাপ...
কুমিল্লা সদর দক্ষিণে যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা সদর দক্ষিণে সুমন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুল...
মেঘনায় যাত্রীবাহী বাস খাদে,
মেঘনায় যাত্রীবাহী বাস খাদে, আহত দুই চিকিৎসকসহ আহত ১১ কুমিল্লার মেঘনা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি য...
শিবির নেতা জিসান সুস্থ প্রমানিত হলে আদালতে নেওয়া হতে পারে
নিজস্ব প্রতিবেদক ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা...
আওয়ামীলীগ-যুবলীগের পদধারী নেতাদের সাথে কুমিল্লা ১০ নির্বাচনী...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য (এমপি) মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাই...
চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ
চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ ও স্মারকলিপি মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার...