...
শিরোনাম
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম ⁜ দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার কালে আটক ৮ ⁜ ‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের ⁜ দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা পুলিশের হাতে আটক ⁜ নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন ⁜ কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত ⁜ হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু ⁜ বুড়িচংয়ে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপপরিচালক রাশেদা আক্তার ⁜ তিতাসে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত ⁜ ব্রাহ্মণপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে’ ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রীকে ‘জঙ্গি সাজানো’ সেই শিক্ষিকা নিলুফার পদোন্নতি ⁜ ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা লাইফের ক্যারিয়ার সেমিনার ⁜ কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত ⁜ মনোহরগঞ্জে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে শূন্য ও ভারে কার্যক্রমে স্তব্ধতা ⁜ বরুড়ার সোনাইমুড়ীতে এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট্য হাসপাতালের উদ্বোধন ⁜ মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ⁜ বিদেশ যাওয়ার আগে নারীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা জরুরি ⁜ অগ্নিসংযোগ-নাশকতার প্রতিবাদে কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ⁜ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 14 Feb 2026, 8:59 PM

...
ভারত ম্যাচের আগে যে বার্তা দিলেন সালমান আগা News Image

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে সপ্তাহখানেক ধরে সরগরম ছিল ক্রিকেট অঙ্গন। এবার দুই দল আলোচনায় তাদের মুখোমুখি লড়াই নিয়ে। বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসে আজ রোববার কলম্বোর আর প্রেমাদাসায় চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলবে পাকিস্তান। তার আগে গতকাল শনিবার সংবাদ সম্মেলনে ‘ক্রিকেট চেতনার’ বার্তা দিয়ে ভালো ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। এক যুগেরও বেশি সময় ধরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হয় না। বৈশ্বিক ইভেন্টে দুই দলের মুখোমুখি লড়াই আয়োজন করে ভক্ত-সমর্থকদের মনে উৎসবের আবহ এনে দেয় আইসিসি। কালকের ম্যাচ ঘিরে চলছে উত্তেজনা, তবে মাঠের বাইরের ঘটনা আলোচিত হচ্ছে বেশি। সালমান ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কোনো ট্যাকটিকস নিয়ে কথা বলেননি। দুই দলের প্রতিদ্বন্দ্বিতাকে বিশুদ্ধতম রূপে ফেরানোর আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তিনি। ক্রিকেটের ঐতিহ্যের প্রতি সম্মান জানাতে দুই দলকে আহ্বান করলেন সালমান, ‘ভালো চেতনা নিয়ে খেলাটা খেলা উচিত। আমি কি বিশ্বাস করি সেটা কোনো ব্যাপার না। শুরু থেকে যে চেতনা নিয়ে এই ম্যাচ খেলা হচ্ছিল, সেই চেতনা নিয়ে খেলা উচিত।’ প্রেস কনফারেন্সে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারতীয় খেলোয়াড়রা হ্যান্ডশেক করতে চাইলে তিনি করবেন কি না। উত্তরে হ্যাঁ কিংবা না কিছুই বলেননি। সবার কৌতূহল বাড়িয়ে তিনি বললেন, ‘আমরা কাল এটা দেখব।’ বৈশ্বিক ইভেন্টে ভারতীয় দলই সবসময় পাকিস্তানের ওপর দাপট দেখায়। এবার কি তাদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, এমন প্রশ্নে পাকিস্তান অধিনায়ক বললেন, ‘অতীতের রেকর্ডে কিছু যায় আসে না। এটা নতুন একটি দিন হচ্ছে। আপনি ইতিহাস বদলাতে পারবেন না কিন্তু আমরা ভালো পারফর্ম করে এবার জিততে পারি।’ পাকিস্তান ইতোমধ্যে শ্রীলঙ্কায় দুটি ম্যাচ খেলে ফেলেছে। কন্ডিশন এখন তাদের আয়ত্তে, ভারতের বিপক্ষে এটি তাদের সুবিধা দেবে কি না জানতে চাইলে সালমান বললেন, ‘আমরা ভালোভাবে মানিয়ে নিয়েছি। পিচ সম্পর্কে আমরা জানি। এটা আমাদের জন্য সুবিধা দিলে ভালোই হবে। আমাদের ৪০ ওভার ভালো ক্রিকেট খেলতে হবে।’ দলের স্পিনার উসমান তারিকের ‘চাকিংয়ের’ অভিযোগ নিয়ে অধিনায়ক বললেন, ‘উসমান আইসিসির কাছ থেকে দুইবার বৈধ অ্যাকশনের রায় পেয়েছে। আমি জানি না কেন তার অ্যাকশন নিয়ে এখনো কথা ওঠে। অবশ্য সে এসব কথাবার্তাকে পাত্তা দেয় না।’ তাকে পাকিস্তানের ট্রাম্পকার্ড বলা হলেও সালমানের কথা ভিন্ন, ‘আমাদের জন্য প্রত্যেক খেলোয়াড় সমান। আপনারাই উসমান তারিককে বড় করে তুলে ধরেছেন। সে ভালো বল করছে। আমাদের ট্রাম্পকার্ড সে।’ ফর্মে না থাকায় বাবর আজম সমালোচিত হচ্ছেন। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনি ফর্মে ফেরার ইঙ্গিত দেন। তাকে নিয়ে সালমান বললেন, ‘বাবর আজমকে নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই। সে আমাদের জন্য রান করে যাচ্ছে। আশা করি কালও সে রান করবে এবং আমরা উপকৃত হবো। আমরা ব্যাটিং পজিশনে বেশি পরিবর্তন আনতে চাই না।’ টসের গুরুত্ব প্রসঙ্গে তার কথা, ‘টস খেলা নির্ধারণ করতে পারে না। ভালো ক্রিকেট খেললে জেতা যাবে। ক্রিকেটই আসল ব্যাপার, টস নয়।’




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক খেলাধুলা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম

আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...

দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের  কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার    কালে আটক ৮
দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার...

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...

‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...

দেবিদ্বারে আড়াই কোটি টাকা  আত্মসাত করে পালানো বিজন সাহা    পুলিশের হাতে আটক
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...

নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...

নাঙ্গলকোটে কুমিল্লা জেলা  পরিষদের আধুনিক  ডাকবাংলোর উদ্বোধন
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...

কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
➤ দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার কালে আটক ৮
➤ ‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের
➤ দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা পুলিশের হাতে আটক
➤ নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
➤ কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত
➤ হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু
➤ বুড়িচংয়ে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপপরিচালক রাশেদা আক্তার
➤ তিতাসে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত
➤ ব্রাহ্মণপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে’
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
➤ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রীকে ‘জঙ্গি সাজানো’ সেই শিক্ষিকা নিলুফার পদোন্নতি
➤ ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা লাইফের ক্যারিয়ার সেমিনার
➤ কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত
➤ মনোহরগঞ্জে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে শূন্য ও ভারে কার্যক্রমে স্তব্ধতা
➤ বরুড়ার সোনাইমুড়ীতে এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট্য হাসপাতালের উদ্বোধন
➤ মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
➤ বিদেশ যাওয়ার আগে নারীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা জরুরি
➤ অগ্নিসংযোগ-নাশকতার প্রতিবাদে কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
➤ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir