প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 13 Feb 2026, 9:57 PM
মাদ্রিদের কোচ হতে চাইলেন ইয়ুর্গেন ক্লপ
রিয়াল মাদ্রিদের ডাগআউটে কি ফেরছেন ইয়ুর্গেন ক্লপ? লিভারপুলের কোচের দায়িত্ব ত্যাগের পর এমন গুঞ্জন ছড়িয়েছিল ইউরোপে। যদিও তখন তা বাস্তবে হয়নি, বর্তমানেও রেড বুল গ্রুপে গুরুত্বপূর্ণ পদে থাকা ক্লপকে ঘিরে জল্পনা বেড়েই চলেছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, পাঁচটি শর্ত পূরণ হলে তিনি সান্তিয়াগো বার্নাব্যুতে দায়িত্ব নিতে রাজি হতে পারেন। সম্প্রতি জাবি আলোনসো দায়িত্ব ছাড়ার পর আলভারো আরবেলোয়া রিয়াল মাদ্রিদের সাময়িক কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন। যদিও তার চুক্তি মৌসুম শেষ পর্যন্ত নয়, ক্লাব ভবিষ্যতের পরিকল্পনায় দরজা খোলা রেখেছে। এদিকে, লিভারপুলের সঙ্গে তিনজন-আলোনসো, আরবেলোয়া ও ক্লপের-সম্পর্কও জটিলতার মাত্রা বাড়িয়েছে। শোনা যাচ্ছে, যদি বর্তমান লিভারপুল কোচ আর্নে স্লট প্রত্যাশিত ফল না পান, ক্লপ হতে পারেন সম্ভাব্য বিকল্প। ২০২৪ সালে লিভারপুল ছাড়ার সময় ক্লপ ইঙ্গিত দিয়েছিলেন যে, হয়ত আর কোনো ক্লাবে কোচিং করবেন না। তবে পেপ গার্দিওলা মনে করেন, ক্লপ একদিন অবশ্যই ফিরবেন। প্রশ্ন হলো, এত চাপ ও প্রত্যাশার মধ্যে রিয়াল মাদ্রিদের দায়িত্ব তিনি নেবেন কি না। ডিফেন্সা সেন্ট্রালের তথ্য অনুযায়ী, পাঁচটি শর্ত পূরণ হলে ক্লপ দায়িত্ব নিতে পারেন। প্রথম শর্ত হলো এনদ্রিককে লোন থেকে ফিরিয়ে আনা। দ্বিতীয় ও তৃতীয় শর্তে তিনি চান দু’জন নতুন সেন্টার-ব্যাক, সম্ভাব্য নাম নিকো স্কোলটারবেক ও জ্যাকোবো রামন। শেষ দুটি শর্তে মিডফিল্ডে দুই নতুন সংযোজন চাওয়াও রয়েছে, যেখানে সম্ভাব্য খেলোয়াড়ের মধ্যে আছেন অ্যাডাম হোয়ারটন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...
দেবিদ্বারে বন্ধকী জুট মিলের কোটি টাকার যন্ত্রাংশ পাচার...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...