...
শিরোনাম
ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের ⁜ হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে ⁜ ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার ⁜ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে ⁜ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধিক ⁜ ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা ⁜ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং ⁜ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার ⁜ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার ⁜ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ ⁜ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক ⁜ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ⁜ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ⁜ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ⁜ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল ⁜ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার ⁜ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন ⁜ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jan 2026, 12:41 AM

...
নির্বাচনী জনসমাবেশে কাজী দ্বীন মোহাম্মদ এবারের নির্বাচন দেশগঠনের নির্বাচন কেন্দ্রে দখল নয়, রক্ষার দায়িত্ব জনগণের News Image

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ শনিবার (২৪ জানুয়ারি) দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আদর্শ সদর উপজেলার ২ নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের সাহেবনগর এলাকায় জনসমাবেশ করেছেন। বিকাল ৩টায় অনুষ্ঠিত এ সমাবেশে স্থানীয় সামাজিক, পেশাজীবী এবং দলীয় নেতাকর্মীসহ বহু মানুষ অংশগ্রহণ করেন।

ইউনিয়ন আমীর মাওলানা ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। ২ নং ওয়ার্ড সভাপতি মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মহানগরীর সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন আবির, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, শ্রমিক কল্যাণ কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক ছাত্র শিবির কেন্দ্রীয় নেতা ও গলিয়াড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবির সভাপতি মোঃ মনির হোসেন, সাবেক ছাত্র নেতা এডভোকেট আরিফুজ্জামান, এবিপার্টি কুমিল্লা মহানগর আহ্বায়ক জি এম সামদানি, এনসিপির আদর্শ সদর উপজেলা নেতা মোঃ মিজানুর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন অঞ্চল সহকারী পরিচালক মুফতি মাহবুবুর রহমান, ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন, সাবেক ছাত্র নেতা মোঃ তোফায়েল আহমেদ, যুববিভাগ সভাপতি গোলাম আযম জুয়েল, ৩ নং ওয়ার্ড সভাপতি মোঃ খোরশেদ আলম খান ও ৪ নং ওয়ার্ড সভাপতি কাজী তাজুল ইসলাম।

সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ বলেছেন, বেকারত্ব সমস্যা সমাধান ও বন্ধ কল-কারখানা চালু করে শ্রমিকদের দশভাগ মালিকানা দিয়ে কুমিল্লার অর্থনীতি শক্তিশালী করবো। তিনি বলেন, কুমিল্লাকে বিভাগে উন্নীত করন, গৃহস্থালির গ্যাস সমস্যার স্থায়ী সমাধান এবং কুমিল্লা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ স্থাপন করে কুমিল্লার উন্নয়ন দৃশ্যমান করবো।

নির্বাচনকে দেশগঠনের নির্বাচন হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “সকল প্রকার দুর্নীতি রোধ ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। নির্বাচনী কেন্দ্রে দখল-সন্ত্রাস চলবে না। কেন্দ্র পাহারার দায়িত্ব জনগণের, জনগণই ভোটের প্রকৃত মালিক।” কেন্দ্রে অবস্থান করে ভোট গননা পর্যন্ত সতর্ক থাকতে হবে, তিনি অভিযোগ করে বলেন, অতীতে ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে। এবার জনগণ ন্যায়, অধিকার ও উন্নয়নের পক্ষে রায় দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জনসভায় তিনি বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প পুনরুজ্জীবন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, “দেশের অর্থনীতিকে টেকসই করতে উৎপাদন ও বিনিয়োগের পথ খুলে দেয়া হবে। এবারের নির্বাচন দেশগঠনের নির্বাচন। কেন্দ্রে দখল নয়, রক্ষার দায়িত্ব জনগণের। ভোটকেন্দ্র পাহারা দেওয়া হবে গণতন্ত্র রক্ষার অংশ। মহানগরীর সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান বলেন, আসছে ৩১ জানুয়ারি কুমিল্লা টাউন হল মাঠে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে এবিপার্টির কুমিল্লা মহানগরীর আহবায়ক জি.এম. সামদানি বলেন— “আপনারা যদি একজন সৎ, যোগ্য, পরোপকারী ও দূরদৃষ্টিসম্পন্ন মানুষকে প্রতিনিধি হিসেবে দেখতে চান, তাহলে কুমিল্লার আরও বহু প্রার্থীর মধ্যেও কাজী দ্বীন মোহাম্মদকে আলাদা করে পাবেন। তার ব্যক্তিত্ব, আদর্শিক অবস্থান ও দায়িত্ববোধ প্রমাণ করে—তিনি জনগণের কল্যাণের জন্য নিবেদিত।

আমরা চাই কুমিল্লা থেকে এমন একজন প্রতিনিধিকে নির্বাচিত করতে, যিনি শুধু ক্ষমতার জন্য নয়, বরং দায়িত্ব ও ন্যায়বিচারের জন্য কাজ করবেন। তাই দেশ গঠনের জন্য ‘হ্যাঁ’ ভোট দিন, ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিন। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক ও জনগণের অধিকার রক্ষাকারী রাজনীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখুন।”




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের
ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ,...

নেপাল এবং তিব্বতের সীমান্তে আকস্মিক বন্যা কারণে বন্ধ হয়েছে ছোছেন খোলা এবং পুরেপু সাংপো নদীর গতিপথ। আ...

হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন...

ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার

ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে

সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধিক
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...

ভারতকে উড়িয়ে  সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের
➤ হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
➤ ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
➤ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
➤ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধিক
➤ ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
➤ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
➤ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
➤ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
➤ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ
➤ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক
➤ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
➤ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
➤ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
➤ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল
➤ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার
➤ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন
➤ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir