...
শিরোনাম
ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের ⁜ হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে ⁜ ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার ⁜ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে ⁜ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধিক ⁜ ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা ⁜ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং ⁜ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার ⁜ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার ⁜ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ ⁜ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক ⁜ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ⁜ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ⁜ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ⁜ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল ⁜ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার ⁜ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন ⁜ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jan 2026, 12:40 AM

...
তারেক রহমানের কুমিল্লায় আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ News Image

আয়েশা আক্তার

দীর্ঘ ২৪ বছর পর রাজনৈতিক সফরে কুমিল্লায় আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (২৫ জানুয়ারি) তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় পৃথক তিনটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে দেশব্যাপী ধারাবাহিক সফরের আওতায় কুমিল্লায় তার এই আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, সাজসজ্জা ও প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বিএনপির স্থানীয় ইউনিটগুলো।

তারেক রহমানের এই সফরকে ঘিরে গত কয়েক দিন ধরে কুমিল্লার প্রতিটি উপজেলায় চলছে ব্যাপক প্রস্তুতি। সরেজমিনে দেখা গেছে, সদর দক্ষিণ উপজেলার ফুলতলী এলাকায় একটি বিশাল ধানি জমিতে নির্মিত প্রধান মঞ্চের কাজ প্রায় শেষ পর্যায়ে। একইভাবে চৌদ্দগ্রাম ও দাউদকান্দিতেও মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

নেতাকর্মীদের পদচারণা ও কর্মব্যস্ততায় সভাস্থলগুলো ইতোমধ্যেই মুখর হয়ে উঠেছে। পুরো জেলা জুড়ে ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে সড়ক ও জনপদ, যা জনসভাগুলোকে ঘিরে বাড়তি উৎসাহ-উদ্দীপনার জানান দিচ্ছে।

দলীয় সূত্র জানায়, রোববার সকালে তারেক রহমান চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিত একটি বড় জনসভায় অংশ নেবেন। সেখান থেকে ফেরার পথে বিকেলে তিনি কুমিল্লার তিনটি নির্বাচনি জনসভায় যোগ দেবেন। সূচি অনুযায়ী প্রথমে চৌদ্দগ্রাম, এরপর সদর দক্ষিণ এবং সর্বশেষ দাউদকান্দিতে তিনি বক্তব্য রাখবেন।

সফরকে ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, “তারেক রহমানকে একনজর দেখার জন্য কুমিল্লার লাখ লাখ মানুষ অপেক্ষা করছে। তার আগমন কুমিল্লার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বাড়াবে।”

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, ২০০২ সালে তারেক রহমান সর্বশেষ কুমিল্লা স্টেডিয়ামে বক্তব্য দিয়েছিলেন। দীর্ঘ দুই যুগ পর তার সরাসরি উপস্থিতি মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে।

দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, এই সফর শুধু কুমিল্লার নয়, বরং পুরো দক্ষিণ-পূর্বাঞ্চলের নির্বাচনি রাজনীতিতে বিএনপির জন্য এক বড় মাইলফলক হয়ে থাকবে।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, তারেক রহমান কুমিল্লায় আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার বক্তব্য শোনার জন্য কুমিল্লার নেতাকর্মীরা অপেক্ষার প্রহর গুনছে। তৃণমূলের কর্মীরা জানান, তারা তাদের প্রিয় নেতাকে এক নজর দেখতে এবং তার দিকনির্দেশনা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।বিএনপি চেয়াম্যানের উপদেষ্টা ও কুমিল্লার ছয়টি নির্বাচনি সমন্বয়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেন, তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে দলের সাংগঠনিক শক্তি ও ঐক্য আরও সুসংহত হবে। আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের পক্ষে একটি শক্তিশালী গণজোয়ার সৃষ্টি হবে।

কুমিল্লার সমাবেশ স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে।অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ ঘিরে জেলা আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সমাবেশস্থল থেকে শুরু করে জেলাজুড়ে আমাদের তৎপরতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সাদাপোশাকের সদস্যরা নিয়জিত থাকবে এবং গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের
ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ,...

নেপাল এবং তিব্বতের সীমান্তে আকস্মিক বন্যা কারণে বন্ধ হয়েছে ছোছেন খোলা এবং পুরেপু সাংপো নদীর গতিপথ। আ...

হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন...

ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার

ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে

সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধিক
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...

ভারতকে উড়িয়ে  সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের
➤ হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
➤ ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
➤ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
➤ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধিক
➤ ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
➤ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
➤ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
➤ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
➤ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ
➤ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক
➤ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
➤ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
➤ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
➤ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল
➤ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার
➤ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন
➤ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir