প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jan 2026, 12:22 AM
ব্রাহ্মণপাড়ার বেজুরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বেজুরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো. গোলাম কিবরিয়া ভূইয়া। সূচনা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. দেলোয়ার হোসেন এবং সাবেক সেনা সদস্য (ক্যাপ্টেন) জয়দল হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোসাম্মৎ শিরিনা বেগম, সহকারী শিক্ষক মোসাম্মৎ রানুআরা বেগম, মো. মাহবুবুল আলম ভূইয়া, আব্দুল কাদের ভূইয়া, কোহিনুর আক্তার, মো. শফিকুল ইসলাম, মো. আবুল খায়ের, মোসা. কামরুন নাহার, আলমগীর কবির, ফ-ই ফাতেমা চৌধুরী, জামিল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবকদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী করা, নৈতিক শিক্ষা বৃদ্ধি এবং শৃঙ্খলাবোধ গড়ে তোলার জন্য পরিবার ও বিদ্যালয়ের মধ্যে সমন্বয় প্রয়োজন। তাঁরা আরও বলেন, একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ,...
নেপাল এবং তিব্বতের সীমান্তে আকস্মিক বন্যা কারণে বন্ধ হয়েছে ছোছেন খোলা এবং পুরেপু সাংপো নদীর গতিপথ। আ...
হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
দেশের ৬৪ জেলার প্রশাসন, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন...
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...