প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jan 2026, 12:21 AM
ব্রাহ্মণপাড়ার শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা সফর সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের তিন দিনব্যাপী শিক্ষা সফরু২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার সফর শেষে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা নিরাপদে নিজ এলাকায় ফিরে আসেন।
এবারের শিক্ষা সফরে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, হিমছড়ি, ঝাউবন, লাল কাঁকড়া বীচ এবং দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী ভ্রমণ করা হয়। ভ্রমণকালে শিক্ষার্থীরা প্রকৃতি, ইতিহাস ও ভৌগোলিক বৈচিত্র্য সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়।
অভিভাবক ও শিক্ষকবৃন্দের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের শৃঙ্খলার কারণে পুরো সফরটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মমিনুল হক ভূইয়া শিক্ষা সফরটি সফলভাবে আয়োজন ও বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী লায়ন মোস্তফা কামালের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বিদ্যালয়ের সভাপতি লায়ন মোস্তফা কামাল মহোদয় বরাবরের মতো এবারও আর্থিক সহযোগিতা ও দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষা সফরটিকে সফল করেছেন।”
এ ছাড়া সফর চলাকালে সার্বিক সহযোগিতার জন্য মনিরুল ইসলাম সরকার (বাদল), গোলাম সামদানী শিমুল এবং শেখ মোহাম্মদ মহসিনের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান প্রধান শিক্ষক। তিনি আরও বলেন, শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা ও শৃঙ্খলাবোধ গড়ে ওঠে, যা তাদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ,...
নেপাল এবং তিব্বতের সীমান্তে আকস্মিক বন্যা কারণে বন্ধ হয়েছে ছোছেন খোলা এবং পুরেপু সাংপো নদীর গতিপথ। আ...
হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
দেশের ৬৪ জেলার প্রশাসন, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন...
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...