...
শিরোনাম
দুর্নীতিকে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিয়ে দায়িত্ব নিলেন ইউসুফ মোল্লা টিপু ⁜ দখলদারদের খাল নদী ছেড়ে দিতেই হবে, হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর ⁜ লালমাই বার্তা ও লালমাই রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ⁜ বাঞ্ছারামপুরে বিপুল পরিমান ভারতীয় মদ উদ্ধার ⁜ কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার ⁜ নবীনগর-বাঞ্ছারামপুর-ঢাকা চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল দশা ⁜ চান্দিনা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ⁜ চাঁদা না দেওয়ায় মনোহরগঞ্জে ব্যবসায়ীকে মারধর ও লুটপাট ⁜ দাউদকান্দিতে সুবিধাবঞ্চিত ৩৫০ পরিবারকে অর্থ বিতরণ ⁜ বুড়িচংয়ে অর্ধশতাধিক অসহায়দের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ ⁜ কুমিল্লা জেলা পরিষদে নতুন অধ্যায়, দায়িত্ব গ্রহণ করলেন মোস্তাক মিয়া ⁜ কুমিল্লায় ঈদের কেনাকাটায় উৎসব আমেজ ⁜ কুমিল্লা নিউমার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার মাহফিল ⁜ এক বছরে রোহিঙ্গা বাড়ল ১ লাখ ৭৯ হাজার ⁜ চূড়ান্ত হলো কিউইদের বাংলাদেশ সফরের সূচি ⁜ প্রায় এক যুগ পর পর্দা শেয়ার করতে যাচ্ছেন চঞ্চল-মোশাররফ ⁜ ইরান যুদ্ধের প্রভাবে তেলের মজুত ছাড়তে শুরু করেছে জাপান ⁜ কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হলেন হাজী মোস্তাক মিয়া ⁜ কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪১ লাখ ৬০ হাজার টাকার সহায়তা ⁜ কুমিল্লা ক্লাবে বরুড়া উপজেলা উন্নয়ন সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jan 2026, 12:40 AM

...
ঐক্যবদ্ধ কুমিল্লার বিএনপি রাজনীতিতে নতুন ইতিহাস-মনিরুল হক চৌধুরী News Image

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, ঐক্যবদ্ধ কুমিল্লা বিএনপি রাজনীতিতে নতুন ইতিহাস রচনা করেছে। হাজী ইয়াছিন এই কুমিল্লার একজন পরীক্ষিত ও ত্যাগী বিএনপি নেতা। দীর্ঘদিন ধরে তিনি এই জনপদে বিএনপিকে আঁকড়ে ধরে রেখেছেন। আগামী নির্বাচনে ধানের শীষের স্বার্থে নিজের সব রাগ-অভিমান বিসর্জন দিয়ে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আমার সাথে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করছেন। ইয়াছিনের এই সিদ্ধান্ত ও ত্যাগ শুধু কুমিল্লাতেই নয়, সারাদেশের বিএনপির রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সদর দক্ষিণ উপজেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মনিরুল হক চৌধুরী আরও বলেন, আমি কখনো কুমিল্লা জেলা বিএনপির কোনো পদ চাইনি, এখনও কোনো পদে নেই। যেদিকেই যাই, সেদিকেই ইয়াছিনের নাম শুনি। তারপরও আল্লাহ আমাকে এই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে কবুল করেছেন। আমি কথা দিচ্ছি, ইয়াছিন জীবনে অনেক দূর এগিয়ে যাবে এবং অনেক কিছু অর্জন করবে ইনশাআল্লাহ।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যে যেই গ্রুপই করুন না কেন, সবাই ধানের শীষের স্বার্থেই করেছেন। অতএব ধানের শীষের প্রশ্নে আমরা সবাই এক ও অভিন্ন। নির্বাচনের আগে কিংবা পরে কোনো নেতাকর্মীর ওপর অত্যাচার করার সুযোগ কাউকে দেওয়া হবে না।

প্রধান বক্তার বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলার ছয়টি আসনের প্রধান সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি। আমি মনিরুল হক চৌধুরীকে বলেছি ভাই, আমি যখন প্রতিযোগিতা করি তখন ষোল আনা প্রতিযোগিতা করি। আর যখন দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি, তখন অতীতের সব চিন্তা বাদ দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে সর্বোচ্চটা দিতে প্রস্তুত।

মতবিনিময়  সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম চৌধুরী।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুজাহিদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবে সভাপতি নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আক্তার হোসেন, সাবেক সভাপতি এস এ বারী সেলিম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মজুমদার, কুমিল্লা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সংগঠক শাহ মোহাম্মদ সেলিম, সদর দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক সায়েম মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব কিবরিয়া জুয়েল, উপজেলা ছাত্রদল নেতা রাসেল খান সহ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর যুবদলের আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব।

এদিকে দিনব্যাপী  গণসংযোগ ও নির্বাচনী সভা করেছে কুমিল্লা ৬ আসনের এমপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর, মিন্নতনগর, ছনগাঁও, হরসপুরে গণসংযোগ ও পথসভায় বক্তব্য দেন। সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বদরপুরে বাদ জুমা তিনি একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেন। বিকেলে নগরের ধর্মসাগর পাড়ে সদর দক্ষিণ উপজেলা বিএনপি'র সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, আপনারা যে যেই গ্রুপই করুন না কেন, সবাই জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। অতএব ধানের শীষের প্রশ্নে আমরা সবাই এক ও অভিন্ন। নির্বাচনের আগে কিংবা পরে কোনো নেতাকর্মীর ওপর অত্যাচার করার সুযোগ কাউকে দেওয়া হবে না।

সন্ধ্যা ৭টায় সদর উপজেলার কবিরাজ বাজারে  নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁনপুর ব্রীজ একসময় আমি করে দিয়েছি, আরেকটি ব্রীজ ইতিমধ্যে প্রকল্প পাশ হয়েছে, কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, গোমতীর উত্তরে উন্নয়নে ছোঁয়া লাগেনি বললেই চলে। আমি নির্বাচিত হলে গোমতী উত্তরের পাঁচথুবী আমড়াতলী দুটি ইউনিয়নকে সিটি করপোরেশনে একীভূত করবো ইনশাআল্লাহ।

জনসভায় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী কর্ণেল আকবরের ছেলে ইসমাইল হোসেন সায়মন, দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, কুমিল্লা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সংগঠক শাহ মোহাম্মদ সেলিম, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেনসহ স্থানীয় বিএনপি অঙ্গ ও

সহযোগী সংগঠনের পরবর্তীতে রাত সাড়ে ৮টায় সদর দক্ষিণ উপজেলার রতনপুর বাজারে একটি উঠান বৈঠকে যোগ দেন। সাড়ে ৯টার দিকে কালিরবাজারে সৈয়দপুরে মাহফিলে অংশ নেন। রাত সাড়ে ১০ টায় রাজেশ্বরী মন্দিরে পরিদর্শন করেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দুর্নীতিকে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিয়ে   দায়িত্ব নিলেন ইউসুফ মোল্লা টিপু
দুর্নীতিকে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিয়ে দায়িত্ব নিলেন ইউসুফ...

নিজস্ব প্রতিবেদককুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন মহানগর বিএনপির সাধারণ সম্প...

দখলদারদের খাল নদী ছেড়ে   দিতেই হবে, হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর
দখলদারদের খাল নদী ছেড়ে দিতেই হবে, হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর

মাহফুজ নান্টুকুমিল্লার লালমাই উপজেলায় ডাকাতিয়া নদীর শাখা খাল খনন কাজের উদ্বোধন করেছেন খাদ্য, কৃষি, ম...

লালমাই বার্তা ও লালমাই   রিপোর্টার্স ইউনিটির   উদ্যোগে ইফতার
লালমাই বার্তা ও লালমাই রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার

কাজী ইয়াকুব আলী নিমেলপবিত্র মাহে রমজান উপলক্ষে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে লালমাই উপজেলায় কর্মরত সাংবা...

বাঞ্ছারামপুরে বিপুল   পরিমান ভারতীয়   মদ উদ্ধার
বাঞ্ছারামপুরে বিপুল পরিমান ভারতীয় মদ উদ্ধার

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে একটি পিকআপ থেকে বিপুল পরিম...

কুমিল্লায় র‌্যাবের   অভিযানে মাদক   ব্যবসায়ী গ্রেফতার
কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদককুমিল্লার সদর দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে ৯৬ ক্যান বিয়ার ও ১৫ কেজি গাঁজাসহ এক ম...

নবীনগর-বাঞ্ছারামপুর-ঢাকা চলাচলের   একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল দশা
নবীনগর-বাঞ্ছারামপুর-ঢাকা চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্...

আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কোনাঘাট থেকে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দুর্নীতিকে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিয়ে দায়িত্ব নিলেন ইউসুফ মোল্লা টিপু
➤ দখলদারদের খাল নদী ছেড়ে দিতেই হবে, হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর
➤ লালমাই বার্তা ও লালমাই রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার
➤ বাঞ্ছারামপুরে বিপুল পরিমান ভারতীয় মদ উদ্ধার
➤ কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
➤ নবীনগর-বাঞ্ছারামপুর-ঢাকা চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল দশা
➤ চান্দিনা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
➤ চাঁদা না দেওয়ায় মনোহরগঞ্জে ব্যবসায়ীকে মারধর ও লুটপাট
➤ দাউদকান্দিতে সুবিধাবঞ্চিত ৩৫০ পরিবারকে অর্থ বিতরণ
➤ বুড়িচংয়ে অর্ধশতাধিক অসহায়দের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ
➤ কুমিল্লা জেলা পরিষদে নতুন অধ্যায়, দায়িত্ব গ্রহণ করলেন মোস্তাক মিয়া
➤ কুমিল্লায় ঈদের কেনাকাটায় উৎসব আমেজ
➤ কুমিল্লা নিউমার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার মাহফিল
➤ এক বছরে রোহিঙ্গা বাড়ল ১ লাখ ৭৯ হাজার
➤ চূড়ান্ত হলো কিউইদের বাংলাদেশ সফরের সূচি
➤ প্রায় এক যুগ পর পর্দা শেয়ার করতে যাচ্ছেন চঞ্চল-মোশাররফ
➤ ইরান যুদ্ধের প্রভাবে তেলের মজুত ছাড়তে শুরু করেছে জাপান
➤ কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হলেন হাজী মোস্তাক মিয়া
➤ কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪১ লাখ ৬০ হাজার টাকার সহায়তা
➤ কুমিল্লা ক্লাবে বরুড়া উপজেলা উন্নয়ন সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ (ভারপ্রাপ্ত) কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ, মোবাইল:০১৭১২-৭৬৭৮৬৬,  বার্তা বিভাগ: ০১৭১১-৩৩২৪৯৮, ০১৯৭১-৩৩২৪৯৮, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪, ঢাকা অফিস : ০১৮১৯-৬০২০২৩, ফোন: +৮৮০২৩৩৪৪০৩৯০০।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

নির্বাহী সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪, ঢাকা অফিস : ০১৮১৯-৬০২০২৩, ফোন: +৮৮০২৩৩৪৪০৩৯০০।

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir