প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jan 2026, 12:38 AM
নাঙ্গলকোটে গোষ্ঠীগত দ্বন্দ্বে ২জন নিহতের ঘটনায় ৬৭ জনকে আসামী করে মামলা, ৩ জন আটক
নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটের দক্ষিণ আলিয়ারা গ্রামে গত ১৬ জানুয়ারি ২জনকে গুলি করে হত্যার ঘটনায় নাঙ্গলকোট থানায় ৬৭ জন নামীয় ও অজ্ঞাতনামা লোকজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে। নিহত সালেহ আহম্মদের ছেলে মামুন বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করে। এই ঘটনায় নাঙ্গলকোট থানা পুলিশ ৩জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। আটককৃতরা হলেন আলীয়ারা গ্রামের আমীনুল ইসলাম (৫৫) জাবেদ প্রকাশ সোহাগ (২৫) সুফল (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ আলীয়ারা গ্রামের আলা উদ্দিন মেম্বার ও সালেহ আহম্মদ মেম্বার গোষ্ঠীর মধ্যে প্রায় ৫০ বছর ধরে বিরোধ চলে আসছে। তার জের ধরে গত বছরের ৩ আগষ্ট সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের লোকজন মুখোশ পরে আলা উদ্দিন মেম্বার কে তার বাড়ির সামনে থেকে সিএনজি অটো রিকশায় তুলে নিয়ে গুলি করে হত্যা করে। এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করলে সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের ৫০/৬০ টি পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়,এবং তাদের ঘরবাড়ি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। দীর্ঘ ৫/৬ মাস পর গত ৯ই জানুয়ারি সালেহ আহম্মদ মেম্বারের লোকজন গ্রামে ডুকলে দু'গ্রুপের মধ্যে চরম উত্তেজনা শুরু হয়। তার জের ধরে গত ১৬ জানুয়ারি আলা উদ্দিন মেম্বার গ্রুপের ২/৩ শত লোকজন সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের উপর অতর্কীত হামলা ও গুলি চালালে গুলিতে সালেহ আহম্মদ মেম্বার ও তার ভাতিজা প্রবাসী নয়ন নিহত হয়। এ সময় গ্রামে উত্তেজনা বিরাজ করলে থানা পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু'গ্রুপের মধ্যে হত্যা,মামলা হামলার কারণে গ্রামের নিরহ লোকজন অনেকে এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, থানায় ৬৭ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে। ৩জনকে আটক করে জেল হাজত এ প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টায় অব্যাহত আছে। গ্রামে পুলিশ টহলরত আছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের প্রচলিত সময়লিপিতে...
‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছেন রিকি পন্ট...
৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
দক্ষিণ চীন সাগরে গত মাসে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বিদ্যুৎবিহীন অবস্থায় চার দ...
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...
আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...