প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jan 2026, 12:40 AM
প্রচারনার প্রথম দিনেই হোমনায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা, গাড়ী ভাংচুর
আবদুল হক সরকার
কুমিল্লার হোমনায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকা এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে প্রচারণার প্রথম দিনে স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন খান পৌর সভার শ্রীমদ্দি গ্রামে যাওয়ার পথে ওভারব্রিজ এলাকায় পৌঁছালে বিএনপির কর্মী-সমর্থকরা বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়। তাদের কে হোমনা সরকারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হোমনা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশ একটি মোবাইল দোকান থেকে স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন খানকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
হোমনা থানার ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।” এ ঘটনায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। উত্তেজনা ছড়িয়ে পড়ায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পরে যৌথবাহিনী এলাকা টহল দিচ্ছে। কিন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...
আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...
বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্ত...
হাফেজ নজরুলকুমিল্লা বাঙ্গরা উপজেলার রামচন্দ্রপুরে ৬ মাসের শিশু সন্তান কে ৫০ হাজার টাকা বিক্রির...
তিতাসে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ
তিতাস প্রতিনিধি :কুমিল্লার তিতাসে থানাকর্তৃক আয়োজিত মাদকবিরোধী র্যালি ও সমাবেশঅনুষ্ঠিত হয়। রবিবার ব...
দাউদকান্দিতে যমজ দুই ভাইয়ের জিপিএ-৫
মিতা মিয়াজী,দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে জিপ...