প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jan 2026, 12:34 AM
কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা কর্মচারি সমিতির কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নগর ভবনের অতীন্দ্র মোহর রায় সম্মেলন কক্ষে ২৩ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন সমিতির উপদেষ্টা নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আবদুল করিম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া। সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আবদুল ওয়াদুদ, সহ-সভাপতি মোঃ জামাল খাঁ, কাজী আতিকুর রহমান, সহ- সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান, আবদুর রব ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হোসাইন মোহাম্মদ ফারুক (তুহিন), সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মাকসুদুল হাসান জুয়েল, অর্থ সম্পাদক মোঃ নূর নবী আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রবিউল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ লিটন মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ ফেরদৌসী আক্তার। কমিটির সদস্যরা হলেন, মোঃ হারুন অর রশিদ, মোঃ আবদুল হান্নান, মোহাম্মদ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, মোঃ জহিরুল ইসলাম, গোলাম মোস্তফা, মোঃ শাহ জাহান, মোফাশ্বের আলী, মোঃ ইদ্রিছ মিয়া অপু, মোঃ আনোয়ার হোসেন।
সমাপনী বক্তব্যে নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া বলেন, এ সমিতি করার উদ্দেশ্য হলো আমরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করা। এ কাজটি আপনারা কেউ করবেন না। যদি আমাদের মধ্যে ভুল ত্রুটি হয়, প্রশাসক স্যারের বরাবার অভিযোগ হবে। তিনি সিদ্ধান্ত দিবেন।
কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির নতুন কমিটির সভাপতি মোঃ আবদুল করিম ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া জানান, অন্যায়ের পথে আমরা কাজ করবো না। যে কোন বিপদে একজন অন্যজনের পাশে থাকবো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...
আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...
বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্ত...
হাফেজ নজরুলকুমিল্লা বাঙ্গরা উপজেলার রামচন্দ্রপুরে ৬ মাসের শিশু সন্তান কে ৫০ হাজার টাকা বিক্রির...
তিতাসে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ
তিতাস প্রতিনিধি :কুমিল্লার তিতাসে থানাকর্তৃক আয়োজিত মাদকবিরোধী র্যালি ও সমাবেশঅনুষ্ঠিত হয়। রবিবার ব...
দাউদকান্দিতে যমজ দুই ভাইয়ের জিপিএ-৫
মিতা মিয়াজী,দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে জিপ...