প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jan 2026, 12:19 AM
ব্রাহ্মণপাড়ায় রোগী দেখার পাশাপাশি গণভোটের প্রচারে চিকিৎসকরা
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন শত শত রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। ব্যস্ত এই সেবা কেন্দ্রে নিয়মিত চিকিৎসা দেওয়ার পাশাপাশি নাগরিক দায়িত্বের অংশ হিসেবে গণভোট সম্পর্কে সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখছেন চিকিৎসকরা। চিকিৎসকরা স্বাস্থ্যসেবার পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে কাজ করছেন।
সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা শেষে রোগী ও রোগীর স্বজনদের সঙ্গে আলাপকালে সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনে গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং নাগরিক সচেতনতার বিষয়টি তুলে ধরছেন চিকিৎসকরা। এতে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আগ্রহ তৈরি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা উপজেলা শিদলাই ইউনিয়নের শিদলাই ৮ নং ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ডাক্তার সাহেব খুব সুন্দরভাবে চিকিৎসার পর বুঝিয়ে দিয়েছেন গণভোট কেন গুরুত্বপূর্ণ। এতে বিষয়টা আরও পরিষ্কার হয়েছে। এতে বুঝতে পেরেছি, গণভোটে অংশ নেওয়া আমাদের কতটা গুরুদায়িত্ব।
একই অভিব্যক্তি প্রকাশ করে রোগীর স্বজন সিরাজুল ইসলাম বলেন, হাসপাতালে রোগী নিয়ে এসেছিলাম, চিকিৎসাও নিয়েছি। শুধু চিকিৎসায়ই নয়, হাসপাতালে এসে দেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম। এটা আমাদের মত সাধারণ মানুষের জন্য উপকারই হচ্ছে। আসন্ন গণভোট সম্পর্কে জানতে সক্ষম হয়েছি।
হাসপাতালের এক চিকিৎসক জানান, আমরা কাউকে রাজনৈতিকভাবে প্রভাবিত করছি না। শুধু গণভোটের বিষয়টি সহজ ভাষায় তুলে ধরছি, যেন মানুষ নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন। তবে গণভোটে অংশ নেওয়া যে নাগরিক দায়িত্ব সেটা মানুষকে বোঝাতে চেষ্টা করছি।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা বলেন, চিকিৎসা আমাদের প্রধান দায়িত্ব। তবে একই সঙ্গে আমরা সমাজের নাগরিক। গণভোটের মত একটি গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে মানুষকে সচেতন করা নাগরিক দায়িত্বেরই অংশ। আমরা চেষ্টা করছি যেন চিকিৎসা সেবায় কোন ব্যাঘাত না ঘটে এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতার বার্তাও পৌঁছে যায়।
স্থানীয়দের মতে, চিকিৎসকদের এই ভূমিকা সামাজিক সচেতনতা বাড়াতে সহায়ক হচ্ছে। স্বাস্থ্য সেবার পাশাপাশি নাগরিক দায়িত্ব পালনের এমন উদ্যোগ গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও শক্তিশালী করছে। এভাবে সমাজের সচেতন মহল এগিয়ে এলে গণভোটসহ যেকোনো সামাজিক ও রাষ্ট্রীয় বিষয় সাধারণ মানুষ সহজভাবে বুঝতে পারবে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও চিকিৎসা সেবার মান বজায় রেখে সামাজিক ও রাষ্ট্রীয় সচেতনতামূলক নানা কর্মকাণ্ডে সচেতনতামূলক প্রচারে চিকিৎসকদের ভূমিকা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয়...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার অনুরোধের বিষয়ে ভারতের আদালতই চূড়...
বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া...
ডারউইন টেস্টে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়ে উত্তরসূরিদের এমন হার...
এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
অর্থ পাচার ও ব্যাংকের অর্থ লুটপাটের অভিযোগ থাকা চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের সহযোগী বিদ্যুৎ উৎপাদ...
বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগ...
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে...
নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর...
স্টাফ রিপোর্টারকুমিল্লায় মওদুদ আব্দুল্লাহ শুভ (৩৭) নামে এক ব্যক্তি তাকে অপহরণের চেষ্টা, জিম্মি করে চ...