প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jan 2026, 12:07 AM
কুমিল্লায় আইনজীবীর বাসা থেকে বিদেশি পিস্তল উদ্ধার
মাহফুজ নান্টু
কুমিল্লা শহরের টমসন ব্রিজ এলাকায় নিয়মিত চেকপোস্ট চলাকালে এক যুবকের কাছ থেকে গুলি ও চাকু উদ্ধারের পর তার দেওয়া তথ্যে অভিযান চালিয়ে এক আইনজীবীর ভাড়া বাসা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লা ধর্মপুর এলাকার মোক্তার বাড়ির খোরশেদ আলমের ছেলে মো. আরিফুর রহমান এবং একই এলাকার আব্দুল মতিনের ছেলে এডভোকেট মাহমুদুল হক মাসুম।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে কুমিল্লা জেলা কোতোয়ালি থানাধীন ইপিজেড ফাঁড়ির একটি টিম টমসন ব্রিজ এলাকায় ছিনতাই ও চুরিবিরোধী নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় হেঁটে আসা আরিফুর রহমানকে সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে একটি চাকু ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তার মোবাইল ফোন পর্যালোচনা করে অস্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ। আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর দক্ষিণ থানা ও ইপিজেড ফাঁড়ির যৌথ পুলিশ টিম কুমিল্লা সদর দক্ষিণ থানার উত্তর আশরাফপুর এলাকায় ইবনে তাহমিয়া স্কুলের পূর্ব পাশে একটি চারতলা ভবনের নিচতলায় এডভোকেট মাহমুদুল হক মাসুমের ভাড়া বাসায় অভিযান চালায়। অভিযানে মাসুমের বেডরুমের ওয়ারড্রপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ইপিজেড ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আরিফুর রহমানের কাছ থেকে প্রাথমিকভাবে গুলি ও চাকু উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এডভোকেট মাহমুদুল হক মাসুমের বাসায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয়...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার অনুরোধের বিষয়ে ভারতের আদালতই চূড়...
বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া...
ডারউইন টেস্টে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়ে উত্তরসূরিদের এমন হার...
এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
অর্থ পাচার ও ব্যাংকের অর্থ লুটপাটের অভিযোগ থাকা চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের সহযোগী বিদ্যুৎ উৎপাদ...
বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগ...
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে...
নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর...
স্টাফ রিপোর্টারকুমিল্লায় মওদুদ আব্দুল্লাহ শুভ (৩৭) নামে এক ব্যক্তি তাকে অপহরণের চেষ্টা, জিম্মি করে চ...