প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jan 2026, 1:00 AM
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন ৮ লাখ টাকা জরিমানাসহ ১ জনকে ২ মাসের সাজা প্রদান
বাঞ্ছারামপুর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ১জনকে ২ মাসের সাজাসহ অপর আরেকজনকে নগদ ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ জানুয়ারি ) দুপুরে উপজেলার মরিচাকান্দিসংলগ্ন মেঘনা নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে দুজনকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। আটকরা হলেন বাঞ্ছারামপুর উপজেলার কানাইনগর গ্রামের ফজলু মিয়ার ছেলে কাশেম মিয়া এবং মুন্সিগঞ্জের জেলার সাইদুর রহমানের ছেলে হুমায়ুন কবির।
কাশেম মিয়া ৮ লক্ষ টাকা তাৎক্ষণিক জরিমানা দেয়ায় ছেড়ে দেয়া হবে এবং হুমায়ুন কবির কে ২ মাসের সাজা দেয়ায় পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানান বাঞ্ছারামপুর থানার ডিউটি অফিসার লুৎফর রহমান ।
জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এন এম কায়সার এবং শাহরিয়ার হাসান খান যৌথভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, উপজেলার সোনারামপুর ইউনিয়নের কানাইনগর গ্রামসংলগ্ন মেঘনা নদী থেকে বহু দিন ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল কয়েক ব্যক্তি। খবর পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদ্বয় আজ দুপুরে দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দুজনকে আটক করা হয়। পরে মাটি ব্যবস্থাপনা ও বালুমহাল আইনের সংশোধিত ২০২৩-এর ১৫ ধারায় প্রত্যেককে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন জানান, মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করায় দুজনকে আটক করা হয়। এদের ১ জনকে ২ মাসের সাজা ও অপরজনকে মাটি ব্যবস্থাপনা ও বালুমহাল আইনের সংশোধিত ২০২৩-এর ১৫ ধারায় ও ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয়...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার অনুরোধের বিষয়ে ভারতের আদালতই চূড়...
বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া...
ডারউইন টেস্টে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়ে উত্তরসূরিদের এমন হার...
এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
অর্থ পাচার ও ব্যাংকের অর্থ লুটপাটের অভিযোগ থাকা চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের সহযোগী বিদ্যুৎ উৎপাদ...
বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগ...
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে...
নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর...
স্টাফ রিপোর্টারকুমিল্লায় মওদুদ আব্দুল্লাহ শুভ (৩৭) নামে এক ব্যক্তি তাকে অপহরণের চেষ্টা, জিম্মি করে চ...