প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jan 2026, 12:55 AM
নির্বাচন থেকে ছিটকে গেলেন মঞ্জুরুল মুন্সী ও গফুর ভূইয়া
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনের জন্য মনোনয়নপ্রাপ্ত ৮০ জন প্রার্থীর মধ্যে বুধবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
এ সময় সংশ্লিষ্ট আসনের প্রার্থী, তাঁদের প্রস্তাবকারী ও সমর্থকেরা উপস্থিত থেকে প্রতীকসংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করেন।
তবে মনোনয়নপত্র বাতিল হওয়ায় কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী এবং কুমিল্লা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবদুল গফুর ভূঁইয়া প্রতীক বরাদ্দ পাননি। বুধবার দুপুরে মঞ্জুরুল আহসান মুন্সীর দায়ের করা রিট হাইকোর্ট খারিজ করে দেন। অন্যদিকে আবদুল গফুর ভূঁইয়ার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, ব্যালট পেপারে যেভাবে প্রতীক থাকবে, প্রার্থীদের প্রচারণায়ও সেভাবেই তা ব্যবহার করতে হবে। ভোটারদের সামনে প্রতীকটি স্পষ্টভাবে তুলে ধরতে হবে।
তিনি আরও জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।
এর আগে সকাল ১০টার আগ থেকেই জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় প্রার্থী ও তাঁদের সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। মাইক্রোবাস, বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল, জিপ ও পাজারোসহ বিভিন্ন যানবাহনে করে তাঁরা সেখানে আসেন। একে একে প্রার্থীদের নাম ও আসন ঘোষণা করে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পছন্দের ও দলীয় প্রতীক পেয়ে অনেক প্রার্থীকে উচ্ছ্বসিত দেখা যায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
এফএনএস স্পোর্টস: একসময় ছিল দুই ক্লাবের ¯^াভাবিক লেনদেন| এখন সেটি একমুখী লেনদেনে পরিণত হয়েছে| গত এক দ...
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোত...
এফএনএস স্পোর্টস: ফেরান তোরেসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)| বার্সে...
ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
এফএনএস স্পোর্টস:অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে| ডারউইন টেস্টের তৃতীয় দ...
ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
এফএনএস বিদেশ : কর্মীদের ডিউটি ও সময়সূচিতে বারবার পরিবর্তনের প্রতিবাদে কেবিন ক্রুদের ধর্মঘটের কারণে ব...
বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান প...
এফএনএস বিদেশ : বেলজিয়ামের একটি নির্মাণস্থলে সংস্কারকাজ করার সময় বিপুল পরিমাণ ¯^র্ণ পাওয়ার পর পুলিশ এ...
রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
এফএনএস বিদেশ : ভেনেজুয়েলায় গত শুক্রবার রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত আরও ১৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে...