প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jan 2026, 12:49 AM
কুমিল্লায় বিএনপির “তিন বিদ্রোহী প্রার্থীর জন্য বড় চ্যালেঞ্জ”
আয়েশা আক্তার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের মাঠে নামা দলটির জন্য বড় ধরনের রাজনৈতিক ঝুঁকির মুখে দাড়িয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থিতা করায় কুমিল্লাু২, কুমিল্লাু৭ ও কুমিল্লাু৯ আসনে বিএনপির ভোটব্যাংক ভয়াবহভাবে বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যার সরাসরি সুবিধা নিতে পারে জামায়াত ও এনসিপি জোট।
বুধবার (২১ জানুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরপরই তিনটি আসনে বিএনপির নেতাকর্মীদের মাঝে বিবাদ প্রকাশ্য রূপ নেয়। কুমিল্লাু২ (হোমনাুতিতাস) বিএনপির বিদ্রোহী প্রার্থী, বেগম খালেদা জিয়ার এপিএস এমএ মতিন খান পেয়েছেন তালা প্রতীক। বিপরীতে দলীয় প্রার্থী বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিতাসের স্থানীয় রাজনীতিতে এমএ মতিনের শক্ত অবস্থান থাকলেও সেলিম ভূঁইয়ার রাজনৈতিক ঘাঁটি মেঘনায়—যা এই আসনে দলীয় ঐক্যকে প্রশ্নবিদ্ধ করেছে। এই ফাটলের সুযোগ নিতে প্রস্তুত জামায়াত প্রার্থী নাজিম উদ্দিন মোল্লা।
১২ ফেব্রুয়ারি বিকেল বেলা প্রতীক নয় ব্যক্তির বিজয় হবে।এসময় বিদ্রোহী প্রার্থী এমএ মতিন বলেন, হোমনা ও তিতাসের ইজ্জত রক্ষার্থে সবাই আমাকে তালা মার্কায় ভোট দিবে । অন্য উপজেলার প্রার্থীকে তারা মেনে নিতে পারছে না।
কুমিল্লাু৭ (চান্দিনা) বিদ্রোহী প্রার্থী আতিকুল আলম পেয়েছেন কলস প্রতীক। বিএনপির জোটপ্রার্থী এলডিপির সাবেক মহাসচিব ড. রেদওয়ান আহমেদ এখানে ধানের শীষের মনোনীত প্রার্থী। আতিকুল আলমের সমর্থকদের দাবি, রেদওয়ান “উড়ে এসে জুড়ে বসা” একজন প্রার্থী। মাঠের বাস্তবতা বলছে, বিএনপির ভোট বিভক্ত হলে লাভবান হবে জামায়াতুএনসিপি জোটের প্রার্থী সোলেমান খান।
কুমিল্লাু৯ (লাকসামুমনোহরগঞ্জ) বিদ্রোহী প্রার্থী, সাবেক এমপি আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা পেয়েছেন ফুটবল প্রতীক। দলীয় প্রার্থী আবুল কালাম (বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক)।
দোলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন—“মানুষ প্রতীক নয়, ব্যক্তি দেখেই ভোট দেবে।” এই বক্তব্যই ইঙ্গিত দেয়, বিএনপির ঐক্য এখানে চরম চাপে।
বিএনপির বিদ্রোহী প্রার্থী স্বামীরা আজিম দোলা বলেন, পথিক নয় লাকসাম মনোহরগঞ্জের মানুষ ব্যক্তি সাবেক এমপি আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলাকে নির্বাচিত করবে। জনগণ ধানের শীষের প্রার্থী আবুল আলামকে চায় না। তারা আমাকে ভোট দেওয়ার জন্য ১২ তারিখের অপেক্ষায় আছে । তিনটি আসনে বিদ্রোহী প্রার্থীদের শক্ত অবস্থান বিএনপির ভোটব্যাংককে দ্বিখণ্ডিত করছে, যা সরাসরি জামায়াত ও এনসিপি জোটের জন্য দরজা খুলে দিচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
এফএনএস স্পোর্টস: একসময় ছিল দুই ক্লাবের ¯^াভাবিক লেনদেন| এখন সেটি একমুখী লেনদেনে পরিণত হয়েছে| গত এক দ...
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোত...
এফএনএস স্পোর্টস: ফেরান তোরেসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)| বার্সে...
ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
এফএনএস স্পোর্টস:অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে| ডারউইন টেস্টের তৃতীয় দ...
ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
এফএনএস বিদেশ : কর্মীদের ডিউটি ও সময়সূচিতে বারবার পরিবর্তনের প্রতিবাদে কেবিন ক্রুদের ধর্মঘটের কারণে ব...
বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান প...
এফএনএস বিদেশ : বেলজিয়ামের একটি নির্মাণস্থলে সংস্কারকাজ করার সময় বিপুল পরিমাণ ¯^র্ণ পাওয়ার পর পুলিশ এ...
রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
এফএনএস বিদেশ : ভেনেজুয়েলায় গত শুক্রবার রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত আরও ১৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে...