প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jan 2026, 12:14 AM
নির্বাচনকালীন চ্যালেঞ্জ মোকাবিলায় চট্টগ্রামে নারী সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
আয়েশা আক্তার
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকালীন সমযে় নিরাপদ, নৈতিক ও দাযি়ত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামে নারী সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হযে়ছে। প্রশিক্ষণে নির্বাচনী প্রতিবেদন তৈরিতে পেশাদারিত্ব, নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা, তথ্য যাচাই ও নৈতিকতার বিভিন্ন দিক তুলে ধরা হয়, সাংবাদিকতার নিরাপত্তা, তথ্যের বিশ্বাসযোগ্যতা এবং নৈতিকতা জোরদারের লক্ষ্যে চট্টগ্রামে নারী সাংবাদিকদের জন্য দুটি প্রশিক্ষণ প্রদান করা হয়।
ইউনেস্কো ঢাকা অফিসের সহায়তায় ইউএন ব্যালট প্রকল্পের আওতায় গণমাধ্যম ও যোগাযোগবিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি প্রশিক্ষণগুলোর আযে়াজন করে। নগরীর হোটেল টাওয়ার ইনুএ আযে়াজিত আবাসিক প্রশিক্ষণ দুটির প্রথম ব্যাচ শুরু হয় ১৬ জানুয়ারি এবং শেষ হয় ১৮ জানুয়ারি ২০২৬। দ্বিতীয় ব্যাচ শুরু হয় ১৭ জানুয়ারি এবং শেষ হয় ১৯ জানুয়ারি ২০২৬। প্রতি ব্যাচে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের ৪৯ জন নারী সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে নির্বাচনকালীন সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিযে় আলোচনা করা হয়। এর মধ্যে ছিল নির্বাচন প্রেক্ষাপটে মতপ্রকাশের স্বাধীনতা ও আন্তর্জাতিক মানদণ্ড, বিভ্রান্তিকর তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি ও সম্ভাবনা, তথ্য যাচাইযে়র কার্যকর কৌশল, নির্বাচন ও রাজনৈতিক রিপোর্টিংযে়র আইনগত কাঠামো, পাশাপাশি নারী সাংবাদিকদের শারীরিক, অনলাইন ও মানসিক নিরাপত্তা। আন্তর্জাতিক ও জাতীয় পর্যাযে়র অভিজ্ঞ বিশেষজ্ঞরা প্রশিক্ষণের বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন।
মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যের বিশ্বাসযোগ্যতা ও সাংবাদিক নিরাপত্তা বিষযে় অধিবেশন পরিচালনা করেন ইউনেস্কোর মেহদি বেঞ্চেলাহ। ডিজিটাল মিডিয়া, বিভ্রান্তিকর তথ্য ও এআই-সংক্রান্ত অধিবেশন পরিচালনা করেন আন্তর্জাতিক প্রশিক্ষক আনাস বেনদ্রিফ। সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিষযে় প্রশিক্ষণ দেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ স্কট হোয়ার।
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, আইন ও রাজনৈতিক রিপোর্টিং নিযে় সেশন পরিচালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক শারমিন রিনভী এবং বিজনেস স্ট্যান্ডার্ডের নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন। এছাড়া নির্বাচনকালে লিঙ্গভিত্তিক সহিংসতা ও সংবেদনশীলতা রিপোর্টিং বিষযে় অধিবেশন পরিচালনা করেন ইউএনডিপি’র জেন্ডার বিশেষজ্ঞ তাসলিমা আকতার।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বলেন, এই কর্মসূচি তাদের নির্বাচনকালীন রিপোর্টিংযে় আরও দাযি়ত্বশীল, আত্মবিশ্বাসী ও নিরাপদভাবে কাজ করতে সহায়তা করবে। বিশেষ করে তথ্য যাচাই, এআইজনিত ঝুঁকি চিহ্নিত করা এবং মাঠ ও অনলাইন পর্যাযে় নিরাপত্তা নিশ্চিত করার বিষযে় তারা বাস্তবমুখী ধারণা পেযে়ছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা
আয়েশা আক্তারগ্যাস নেই, তাই চুলা জ্বলছে না। গ্যাসের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে সিএন...
কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাত...
কুমিল্লায় ডেঙ্গু ও হাম রোগের প্রাদুর্ভাব কমেনি। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে প্রতিদিনই ড...
হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার
মো. আবুল বাসার সরকার কুমিল্লার হোমনায় নিখোঁজের পাঁচ...
শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট
মোহাম্মদ রবপনেরোই আগস্ট এলেই বাংলাদেশের আকাশ কেমন যেন ভারী হয়ে ওঠে। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এ...
শূন্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
নিজের প্রথম ওভারেই আঘাত হানলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়া পেসারের বলে বোল্ড হয়ে গেলে...
নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০
নিজস্ব প্রতিবেদককুমিল্লার নাঙ্গলকোটে ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের প্রতিবাদ মিছিলে হামলাচালানোর অভিযোগ উঠেছ...