প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jan 2026, 12:10 AM
নবীনগরে র্যাবের অভিযানে ২টি এয়ারগানসহ ৭২০ পিস গুলি উদ্ধার
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ বিশেষ অভিযান পরিচালনা করে ২টি এয়ারগানসহ ৭২০ পিস গুলি (প্যালেট) উদ্ধার করেছে। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল (১৯/০১/২৬) উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর এলাকার একটি পুকুর পাড়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ -এর একটি চৌকস দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় উন্নতমানের দুটি এয়ারগান এবং প্লাস্টিকের বক্সে রাখা ৭২০ টি গুলি উদ্ধার করে। ব্রাহ্মণবাড়িয়া র্যাব-৯ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুর নবী সন্ধ্যায় এ তথ্য জানান। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি নাশকতামূলক কর্মকান্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন- আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অস্ত্র উদ্ধার ও বিশেষ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা
আয়েশা আক্তারগ্যাস নেই, তাই চুলা জ্বলছে না। গ্যাসের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে সিএন...
কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাত...
কুমিল্লায় ডেঙ্গু ও হাম রোগের প্রাদুর্ভাব কমেনি। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে প্রতিদিনই ড...
হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার
মো. আবুল বাসার সরকার কুমিল্লার হোমনায় নিখোঁজের পাঁচ...
শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট
মোহাম্মদ রবপনেরোই আগস্ট এলেই বাংলাদেশের আকাশ কেমন যেন ভারী হয়ে ওঠে। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এ...
শূন্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
নিজের প্রথম ওভারেই আঘাত হানলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়া পেসারের বলে বোল্ড হয়ে গেলে...
নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০
নিজস্ব প্রতিবেদককুমিল্লার নাঙ্গলকোটে ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের প্রতিবাদ মিছিলে হামলাচালানোর অভিযোগ উঠেছ...