প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Jan 2026, 10:17 AM
কুমিল্লায় শহীদ ওসমান হাদীর স্মরণে গ্রাফিতি পুনরুদ্ধার ও প্রতিবাদ কর্মসূচি
আয়েশা আক্তার
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইন্টার সেকশন এলাকায় শহীদ শরীফ ওসমান বিন হাদীর স্মৃতিকে ধারণ করে গ্রাফিতি পুনরুদ্ধার হাদীর স্মরণে আঁকা গ্রাফিতি পুনরুদ্ধার ও এর সঙ্গে জড়িত ঘটনার প্রতিবাদে এক কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারী) সকালে অনুষ্ঠিত কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ উপস্থিত থেকে ছাত্র-জনতার সঙ্গে সংহতি প্রকাশ করেন। এ সময় তিনি শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং খুনীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, শহীদ ওসমান হাদীর আত্মত্যাগ কখনো মুছে ফেলা যাবে না। গ্রাফিতির মাধ্যমে ন্যায়, প্রতিবাদ ও সাহসের ভাষা তুলে ধরাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। কালো কালি ছিটিয়ে দেওয়ার মাধ্যমে প্রতিবাদের কণ্ঠরোধ করার অপচেষ্টা ব্যর্থ হয়েছে বলেও তারা মন্তব্য করেন। কর্মসূচির অংশ হিসেবে পূর্বের গ্রাফিতি পুনরুদ্ধার করা হয় এবং নতুন করে দেয়ালে প্রতিবাদী বার্তা অঙ্কনের জন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়। আয়োজকরা জানান, ন্যায় ও বিবেকের পক্ষে শালীন ও গঠনমূলক প্রতিবাদ অব্যাহত থাকবে এবং কুমিল্লার দেয়ালগুলো প্রতিবাদের ভাষায় কথা বলবে।
এ সময় সচেতন ছাত্রসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন। আয়োজকদের ভাষ্য, শহীদদের রক্তের প্রতি সম্মান জানানো এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...
এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...
এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্ক...
এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নি...
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
এফএনএস বিদেশ : নতুন করে সিএনএন-এর প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নির্ধারিত সফরে...
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
এফএনএস বিদেশ : টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি...