প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jan 2026, 12:20 AM
চৌদ্দগ্রামে বিএনপি প্রার্থী কামরুল হুদার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ
এমরান হোসেন বাপ্পি
দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী খ্যাত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে “মুক্তিযোদ্ধা সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হলে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মো. কামরুল হুদা।
চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল বারী এর সভাপতিত্বে ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা নিজামুল হক মজুমদার এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র সভাপতি জিএম তাহের পলাশী।
সমাবেশে মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আহমেদ, আব্দুর রহমান মিয়াজী, পেয়ার আহমেদ, জিয়াউল হক জেবু মেম্বার, খবির উদ্দিন, রেজাউল হক মজুমদার, নূর হোসেন, আব্দুল খালেক প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগণ, চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত...বৃন্দ সহ ¯’ানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপ¯ি’ত ছিলেন। সমাবেশ শেষে উপজেলা বিএনপি’র উদ্যোগে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মো. কামরুল হুদা এর নেত...ত্বে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশের গুরুত্বপূর্ণ ¯’ানগুলো প্রদক্ষিণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হলের সামনে এসে সমাপ্ত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সং...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকবানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন দেশের পূর্বা...
চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
মহিউদ্দিন আকাশ. চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন...
লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ ক...
কাজী খোরশেদ আলমবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “লীগ রুখার...
নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের ক...
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠান অ...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি প...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৪ লাখ ৩৬ হাজা...
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সে...
আবুল কালাম আজাদজামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা ২০২৭-২৮ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছ...