প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jan 2026, 12:17 AM
মুরাদনগর বাঈরা বাজার হায়দার ফাউন্ডেশন ও বাফলা চ্যারিটির অর্থায়নে শীতার্তদের কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঈরা বাজার থানাধীন এলাকায় জারেরা হায়দার ফাউন্ডেশন ও জারেরা হায়দার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে স্থানীয় দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস অ্যাঞ্জেলেস এর আয়োজনে, হায়দার ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় গরীব দুস্থ্যদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার ৩নং আন্দিকোট ইউনিয়নের জারেরা গ্রামসহ ২নং আকুবপুর ইউনিয়নের বেশ কয়েকটি অংশে মোট ১২০০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
প্রতিবছরের মতো এবারও এই মানবিক কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী মরহুম জুলফিকার হায়দার চেয়ারম্যানের সন্তানরা। তারা নিয়মিতভাবে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সং...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকবানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন দেশের পূর্বা...
চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
মহিউদ্দিন আকাশ. চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন...
লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ ক...
কাজী খোরশেদ আলমবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “লীগ রুখার...
নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের ক...
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠান অ...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি প...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৪ লাখ ৩৬ হাজা...
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সে...
আবুল কালাম আজাদজামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা ২০২৭-২৮ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছ...