প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 10 Jan 2026, 9:03 PM
‘আমরা আমেরিকান হতে চাই না’: গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলগুলোর স্পষ্ট বার্তা
এফএনএস বিদেশ :
‘আমরা আমেরিকান হতে চাই না’- এভাবেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে খনিজ সম্পদসমৃদ্ধ ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড রাজনৈতিক দলগুলো। খবর এএফপি’র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপটিকে আবারও দখলে নেওয়ার ইঙ্গিত দেওয়ার পর সেখানকার রাজনৈতিক দলগুলো এ প্রতিক্রিয়া জানায়। গত শুক্রবার রাতে গ্রিনল্যান্ডের পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী পাঁচটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আমরা আমেরিকান হতে চাই না, আমরা ডেনিশও হতে চাই না, আমরা গ্রিনল্যান্ডার হতে চাই।’তারা আরও বলেন, ‘গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কী হবে, তা নির্ধারণ করার অধিকার একমাত্র গ্রিনল্যান্ডবাসীরই।’ গ্রিনল্যান্ড দীর্ঘদিন ধরে ডেনমার্কের অধীনে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে এর বিপুল খনিজসম্পদ ও কৌশলগত অবস্থানের কারণে আন্তর্জাতিক আগ্রহ বেড়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার গ্রিনল্যান্ডকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত দেওয়ায় দ্বীপটির রাজনৈতিক মহলে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। রাজনৈতিক নেতাদের এই ঐক্যবদ্ধ অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে বহিরাগত কোনো শক্তির চাপ বা হস্তক্ষেপ গ্রিনল্যান্ডবাসী মেনে নেবে না এবং তাদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে তারা নিজেরাই ধরে রাখতে চায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...