প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Jan 2026, 10:08 AM
ফুটপাত দখল মুক্ত করতে নাঙ্গলকোট বাজারে প্রশাসনের উচ্ছেদ অভিযান
মাঈন উদ্দিন দুলাল
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সদরের যানজট নিরশনে নাঙ্গলকোট বাজারের ফুটপাতের দোকানপাট উচ্ছেদে উপজেলা প্রশাসন শুক্রবার বিকালে অভিযান পরিচালনা করেছে। অভিযান পরিচালনায় সহযোগীতা করেন নাঙ্গলকোট থানা, সেনা বাহিনী ও নাঙ্গলকোট পৌরসভা। অভিযানে নাঙ্গলকোট বাজারের ফুটপাতে বসা ২ শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয় এবং মোবাইল কোর্ট পরিচালনা করে ২ ব্যাবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথীর নেতৃত্বে অভিযান চলাকলে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান, নাঙ্গলকোট সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার বদিউজ্জামান।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, উপজেলা প্রশসানকে সহযোগীতা করতে থানা পুলিশ সর্বাত্ত্বক সহযোগীতা করেছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা বলেন, উপজেলা সদরের নাঙ্গলকোট বাজারের ফুটপাত দখল মুক্ত ও যানজট নিরশনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী বলেন, নাঙ্গলকোট বাজারের ফুটপাত দখল মুক্ত ও উপজেলা সদরে যানজট মুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নাঙ্গলকোট বাজারের ফুটপাত দখল করে বসা সকল দোকান উচ্ছেদ করা হয়েছে। এসময় ২জনকে ৩ হাজার টাকা জরিমান করা হয়েছে। ফুটপাত দখল মুক্ত করতে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...