প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Dec 2025, 11:47 PM
লালমাইয়ে বাস-ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে নিহত-১ আহত অর্ধশতাধিক
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাইয়ে বাস ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে ট্রাক্টর চালক জসীম উদ্দিন (৪৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার বরল এলাকার মেঘনা কোল্ড স্টোরেজ সংলগ্নে ঢাকাগামী জোনাকী এক্সপ্রসে, নোয়াখালীগামী একুশে এক্সপ্রসে ও টাক্টরের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ জসীম উদ্দিন (৪৫) উপজেলার জয়নগর গ্রামের আলী আক্কাস এর বড় ছেলে। এ দুর্ঘটনায় গুরতর আহত অবস্থায় কাঁকসার গ্রামের মোঃ জাহিদ হোসেনকে (২৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে লালমাই আর্মি ক্যাম্পের একটি টিম, লালমাই থানা পুলিশ, লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করেন।
প্রত্যক্ষদোর্শীরা জানান, ঢাকাগামী জোনাকী বাসকে দ্রুত গতিতে আসা লাল-সবুজ বাস ওভারটেক করার সময় রাস্তার পশ্চিম পাশে দাড়িয়ে থাকা টাক্টরকে ধাক্কা দেয়। ধাক্কায় টাক্টরের সামনের অংশ আলাদ হয়ে রাস্তার পূর্ব পাশে ছিটকে গেলে অপর দিক থেকে আসা নোয়াখালীগামী একুশে বাসের সাথে সংঘর্ষ হয়। পরে ঢাকাগামী জোনাকি বাসের ধাক্কায় টাক্টরের ড্রাইভার মোঃ জসীম উদ্দিন ঘটনাস্থলে নিহত হয়। জোনাকি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশের একটি শো-রুমের দেওয়াল ভেদ করে বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে আঘাত করলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় জোনাকী বাসের ড্রাইভার গুরুতর আহত হয় এবং বাসে থাকা অর্ধ শতাধিক যাত্রী আহত হয়।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আদেল আকবর বলেন, " ২ টি বাসের সাথে টাক্টরের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে আহত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এবং যান চলাচল স্বাভাবিক করেন। প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।"
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...