প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Dec 2025, 11:39 PM
এবারের নির্বাচন হবে দেশ ও গণতন্ত্র রক্ষার নির্বাচন-মনিরুল হক চৌধুরী
বিশেষ প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশ, জাতি ও গণতন্ত্র রক্ষার নির্বাচন। এ নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আর নির্বাচিত সরকারের প্রধান হবেন তারেক রহমান এবং তাঁর দেশ গড়ার নেতৃত্ব হবে বিশ্ব কাঁপানো নেতৃত্ব। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার উচ্চ বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইশারায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. ইউনুসের লন্ডনর ঐতিহাসিক বৈঠকই দেশকে নির্বাচনের দিকে নিয়ে যায়। এদিকে একটি মহল ৫ই আগস্টের পর থেকেই নানা ষড়যন্ত্র করে দেশকে নির্বাচন থেকে দূরে রাখতে চেয়েছে। এখনো ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্তঁর রুখে দিতে আপনাদের সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, আপনারা জানেন দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন। এ মুহুর্তে তাঁর সুস্থতা দলের জন্য দেশের জন্য ভীষণ প্রয়োজন।
কুমিল্লা নিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, আমি সদর দক্ষিণকে সাজানোর সময় প্রতিজ্ঞা করেছিলাম, সুযোগ পেলে কুমিল্লাকেও সাজিয়ে তুলব। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, আপনারা আমাকে নির্বাচিত করে উন্নয়নের সুযোগ দিন। এসব স্কুল কলেজ দেখলে মনে হবে প্রাচ্যের কোন বিদ্যালয়। মমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া আমির, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরীসহ জেলা ও মহানগরের সর্বস্তরের নেতাকর্মীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
আয়েশা আক্তার।। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এর আবেদনের প্রেক্ষিতে কুমিল্লা ওয়াস...
কুমিল্লা জেলা পুলিশের অনন্য অর্জন
আয়েশা আক্তার।। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে গুরুত্ব...
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে এসএসএফের কড়া নিরাপত্তা জো...
মাহফুজ নান্টু, কুমিল্লা।। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কুমিল্লা আগমনকে কেন্দ্র করে প্রশাসন ও রা...
কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক অস্ত্রধারী সন্ত্...
কুমিল্লায় জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং
আয়েশা আক্তারকুমিল্লায় জেলা তথ্য অফিসের গত তিন মাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে এক প্রেস ব্রিফিং অনুষ...
আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ডিনের দায়িত্ব প্রত্যাখ্যান কুবি শিক্...
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কলা ও মানবিক অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক ড...