প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Dec 2025, 11:29 PM
দেবিদ্বারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার
কুমিল্লার দেবিদ্বারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, মানববন্ধন ও আলোচনা সভার মাধ্যদিয়ে দিবসটির উদযাপন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীরের সঞ্চালনায় ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে ওই আলোচনা সভায় স্বগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান বিপ্লব।
এ সময় বক্তব্য রাখেন দেবিদ্বার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.তমিজ উদ্দিন, দেবিদ্বার সরকারী রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ মোশারফ হোসেন, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি নাঈম ইসলাম, শাহীন আলম, দেবিদ্বার ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক কাউছার আলম, অবঃ প্রাপ্ত শিক্ষক মোস্তফা নেয়ামুল হক, সহকারী শিক্ষক ফাতেমা বেগম, দেবিদ্বার মফিজ উদ্দিন আহম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিহা ভূইয়া প্রভা, ফাহমিদা খাতুন, দেবিদ্বার ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী আরমান সরকার প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিনের...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিন ধরে চলমান সমস্যার সমাধানে উদ্য...
ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
কাজী খোরশেদ আলমবুড়িচং উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিশ্...
মাদক সেবন করে মাতলামি, যুবকের ৩ মাসের কারাদণ্ড
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি...
বিশ্ব শিক্ষক দিবসে ইউনাইটেড স্কুলে আনন্দঘন আয়োজন
আয়েশা আক্তার।।শিক্ষক—শুধু একটি পেশার নাম নয়; একটি প্রজন্মকে স্বপ্ন দেখানোর, আলোর পথ দেখানোর এবং সুন্...
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।পরিবারের স্বচ্ছলতার আশায় সৌদি আরবে পাড়ি জমিয়ে...
নিমসারে পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আরাফাত রহমান নামে ১৮ মাস বয়সী...