প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Dec 2025, 11:16 PM
কুবিতে বরিশাল মুক্ত দিবস পালিত
ওবায়দুল্লাহ, কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যথাযোগ্য মর্যাদায় ‘বরিশাল মুক্ত দিবসথ পালিত হয়েছে। বরিশাল ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার (৮ ডিসেম্বর) রাতে শহীদ মিনারে এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করা হয়। এরপর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম ¯’ান অর্জন করেন তারিফ এবং দ্বিতীয় ¯’ান অর্জন করেন নীলা। আলোচনা সভা শেষে আয়োজন করা হয় বারবিকিউ পার্টি। আলোচনা সভায় অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মো. গোলাম মাহমুদ পাবেল। তিনি তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্বের ওপর জোর দেন। অনুষ্ঠান সম্পর্কে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ইকবাল বলেন, “৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস আমাদের গৌরবের দিন। তাই আমরা প্রতিবছর এই দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করি। পাকিস্তানি দখলদার বাহিনীর হাত থেকে বরিশালের মুক্তির এই ঐতিহাসিক মুহূর্তে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাকে। স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গড়তে এগিয়ে যেতে চাই। সংগঠনের সভাপতি শামীম হাসান ইয়াদ বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বরিশাল মুক্ত দিবস সফলভাবে আয়োজন করতে পেরে আমরা গর্বিত। এই আয়োজন সফল করতে যাঁরা সহযোগিতা করেছেন, শিক্ষক, অতিথি, শিক্ষার্থী ও সংগঠনের সকল সদস্যের প্রতি আমরা আন্তরিক ক...তজ্ঞতা জানাই। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের স্মৃতি ছড়িয়ে দেওয়া এবং এর চেতনা ধারণ করাই ছিল আমাদের মূল লক্ষ্য।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...