...
শিরোনাম
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ⁜ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ ⁜ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ ⁜ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ ⁜ ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১,৫৬৫ ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩ ⁜ চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়া বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর ⁜ জুলাই যোদ্ধাদের অসম্পন্ন আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তির দাবি ⁜ চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ ⁜ এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি ⁜ নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর ⁜ কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী ⁜ সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ ⁜ জোড়াতালি দিয়ে চলছে বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস ⁜ কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু ⁜ বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুস সালাম মাদানীয়া মাদরাসা দ্বিতীয় ⁜ বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা ⁜ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Dec 2025, 11:06 PM

...
মুরাদনগরে প্রাথমিকের শিক্ষার্থীদের কাছ থেকে ফি বাবদ টাকা আদায় News Image

বেলাল উদ্দিন আহাম্মদ

কুমিল্লার মুরাদনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে যেন চলছে টাকার ‘নীরব লুটপাট’। পরীক্ষার ফি থেকে শুরু করে ক্লাস পার্টি—বিভিন্ন অজুহাতে কোমলমতি শিশুদের কাছ থেকে আদায় করা হচ্ছে টাকা। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রধান শিক্ষকরা যেন পরিণত হয়েছেন ‘ফি আদায়কারী’তে। শিক্ষার্থীদের ওপর চাপ প্রয়োগ করে টাকা আদায় করেছেন বলে অভিযোগ অভিভাবকদের। ফলে ক্ষোভে ফুঁসছে অভিভাবক সমাজ।

সরেজমিনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ৭৮ নং হারপাকনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছালেহা লাভলী তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় শ্রেণির ৮৩জন শিক্ষার্থীর কাছ থেকে ৩০ টাকা, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১০৭জন শিক্ষার্থীর কাছ থেকে ৫০ টাকা এবং পঞ্চম শ্রেণির ৫৭জন শিক্ষার্থীর কাছ থেকে ৬০ টাকা করে আদায় করেছেন। পাশাপাশি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ক্লাস পার্টির নামে অতিরিক্ত নেওয়া হয়েছে আরো ২০০ টাকা।

একই অভিযোগ পাওয়া গেছে ১৭৫ নং জাংগাল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। সেখানে প্রধান শিক্ষিকা রুবাইয়া নাসরিন শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীপ্রতি ৩০-৫০ টাকা করে নিয়েছেন। পঞ্চম শ্রেণির ক্লাস পার্টির জন্য নেওয়া হয়েছে ১৫০ টাকা।

অভিযোগের বাইরে নন ১৪৯ নং ছিলমপুর কামিনী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহ সরকারও। বিদ্যালয়ের ১৯২জন শিক্ষার্থীর কাছ থেকে প্রকারভেদে ৩০-৫০ টাকা করে পরীক্ষার ফি আদায় করা হয়েছে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মিলাদ ও সার্টিফিকেটের জন্য অতিরিক্ত আরো ২০০ টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।

অভিভাবকরা বলছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি আদায়ের কোনো নিয়ম নেই। তারপরও চাপ প্রয়োগ করে টাকা আদায় করায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন।

হারপাকনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আরাফাতুল জানায়, “পরীক্ষার ফি-এর কথা বলে ৬০ টাকা এবং ক্লাস পার্টির কথা বলে তার কাছ থেকে ২০০ টাকা নেওয়া হয়েছে।”

যদিও হারপাকনা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছালেহা লাভলী পরীক্ষার ফি নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন, তবে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মদন গোপাল চক্রবর্তী নিশ্চিত করেছেন যে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি পরীক্ষার ফি আদায়ের সত্যতা পেয়েছেন এবং তা পরিদর্শন খাতায় উল্লেখ করেছেন।

জাংগাল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল আক্তারের মা সাজনা বেগম মুঠোফোনে বলেন, বিদায়ী অনুষ্ঠানের ১০০ টাকা আমি দিতে পারছি। আমার আর্থিক অবস্থা অনেক দুর্বল তাই আমি পরীক্ষার ফি এর টাকাটা এখনো দিতে পারি নাই। আমার মেয়ের সাথে আমার ছেলেও একটা ক্লাশ থ্রিতে পড়ে। আমি ম্যাডামরার কথা মতন আমার মেয়ের পরীক্ষার ফির ৫০ টাকা ও ছেলের পরীক্ষার ফি ৩০ টাকা জোগাড় করছি। স্কুলে নিয়া অহন দিয়া আমু।

বরাবরের মতোই পরীক্ষার ফি নেওয়ার বিষয়টি অস্বীকার করেন জাংগাল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুবাইয়া নাসরিন। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন আখন্দ। এ বিষয়ে মুরাদনগরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, “সরকারি বিধি অনুযায়ী কোনোভাবেই শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার সুযোগ নেই। কেউ নিয়ে থাকলে সেটি অন্যায়। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...

দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ

সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...

বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...

নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...

রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...

​কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...

কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...

আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...

ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
➤ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
➤ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ
➤ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ
➤ ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
➤ ব্রাহ্মণপাড়ায় ১,৫৬৫ ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩
➤ চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়া বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর
➤ জুলাই যোদ্ধাদের অসম্পন্ন আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তির দাবি
➤ চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ
➤ এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি
➤ নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর
➤ কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী
➤ সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ
➤ জোড়াতালি দিয়ে চলছে বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস
➤ কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু
➤ বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুস সালাম মাদানীয়া মাদরাসা দ্বিতীয়
➤ বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা
➤ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir