প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Dec 2025, 12:04 AM
কুমিল্লায় নিসচা’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
নিরাপদ সড়ক চাই এর সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা শাখার আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় টাউন হল মাঠ প্রাঙ্গণ থেকে একটি র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল গেইটে গিয়ে শেষ হয়। র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা উপদেষ্টা প্রফেসর ডা. তৃপ্তিশ চন্দ্র ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক প্রশাসন কুমিল্লা সরওয়ার মোহাম্মদ পারভেজ।কুমিল্লা ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ শাহজাহান । এ সময় আরো উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ কুমিল্লার সভাপতি অরুণ কান্তি সাহা, নিসচা উপদেষ্টা সিনিয়র সাংবাদিক অশোক কুমার বড়ুয়া। সিনিয়র সাংবাদিক নিতিশ সাহা, বীর মুক্তিযোদ্ধা মাহবুব চৌধুরী।
নিশচার সাংগঠনিক সম্পাদক, রোটারিয়ান কাজী জাকির হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নিশচা কুমিল্লা জেলার সেক্রেটারি মো: মোসলেম উদ্দিন।এসময় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এডভোকেট আব্দুল কাদের তাহের, রোটারি ইকবাল আমিন, কাজী মাসুদ আলম, জাকির হোসেন জাকস্, মোঃ মোতায়ের খন্দকার, ইকরামুল হক সুজন, আলমগীর হোসেন, সেলিনা বেগম, আবুল কালাম আজাদ, বিল্লাল হোসেন ভূঁইয়া, আলী আব্দুল্লাহ খালেদ, শ্রমিক নেতা খন্দকার কামরুল আহসান টিপুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের কার্যালয় বিকেলে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা, এবং সড়ক দুর্ঘটনায় আহত মো: আবদুর রশিদ কে ক্রাচ বা আন্ডারআর্ম ক্রাচ প্রদান করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...