প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Dec 2025, 11:56 PM
চান্দিনায় ড্রেজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গুঁড়িয়ে দেয়া হয় ১০ ড্রেজার মেশিন ও ২০ হাজার ফুট পাইপ
চান্দিনা প্রতিনিধি
ড্রেজারে মাটি উত্তোলনে সয়লাব কুমিল্লার চান্দিনা উপজেলা। প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে অন্তত অর্ধশত ড্রেজার মেশিনে মাটি উত্তোলন করে ফসলি মাঠ দিঘি-পুকুরে পরিণত করা হচ্ছে। ওইসব অবৈধ ড্রেজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ ডিসেম্বর) দুপুর থেকে রাত অবধি উপজেলার ২টি ইউনিয়নে অভিযান চালিয়ে ১০টি ড্রেজার মেশিন ও অন্তত ২০ হাজার ফুট পাইপ ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ ভাবে ড্রেজারে মাটি উত্তোলন করার অপরাধে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর।
তিনি জানান- উপজেলার সুহিলপুর ইউনিয়নের সাতগাঁও গ্রাম থেকে ৩টি, মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর গ্রাম থেকে ৫টি এবং কলাগাঁও গ্রাম থেকে ২টি ড্রেজার ভেঙে দেয়া হয়। সাতগাঁও গ্রামে ড্রেজারে অবৈধ ভাবে মাটি উত্তোলন করার অপরাধে সিরাজুল ইসলাম নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান- ড্রেজার ব্যবসায়ীরা কয়েক কিলোমিটার পর্যন্ত তাদের মাটি সরবরাহের পাইপ নিয়ে গেছে। আমরা ওই পাইপ ধরে হেঁটে অনেক দূর যেতে হয়েছে এবং যতটুকু গিয়েছি ততটুকু পাইপ ভেঙে দিয়েছি। চান্দিনাকে ড্রেজার মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...