প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 May 2025, 11:32 PM
দেবিদ্বারে চুরি হওয়া স্বর্ণ কুমিল্লায় বিক্রি করতে গিয়ে ধরা স্বামী-স্ত্রী
মোঃ ফখরুল ইসলাম সাগর,
দেবিদ্বারে ‘খাদিজা শিল্পালয়’র চুরি হওয়া স্বর্ণ কুমিল্লায় ইপিজেটের স্বর্ণের দোকানে বিক্রি করতে গিয়ে স্বামী-স্ত্রী কে আটক করেছে পুলিশ। আটক মো. করিম ওরফে আবু তাহের(৩০) কুমিল্লা কোতয়ালী থানার শুভপুর গ্রামের মৃতঃ আব্দুল্লাহর পুত্র এবং তার স্ত্রী শারমিন আক্তার(২৫)কে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কোর্টে চালান করেছেন দেবিদ্বার থানা পুলিশ।
গত শুক্রবার (১৬ মে) দুপুরে জুম্মার নামাজের সময়, দেবিদ্বার নিউমার্কেট কলেজ রোডের ‘বারেক প্লাজা’র ‘খাদিজা শিল্পালয়’ থেকে প্রায় ৪০ ভরি স্বর্ণের গহনা চুরি হয়। ওই দিন সন্ধ্যায় কুমিল্লা সদরের ইপিজেটে একটি স্বর্ণের দোকানে কিছু গহনা বিক্রি করতে গেলে দোকান মালিক সাজ্জাদ হোসেনের সন্দেহ হয়। ওইদিন দেবিদ্বারে স্বর্ণের দোকান চুরির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। স্বর্ণের গহনায় ‘খাদিজা শিল্পালয়’ এর সংক্ষিপ্ত নাম ‘কেএস’ লিখা ছিল। ইপিজেট থেকে সাজ্জাদ ফোনে জাকিরকে বিষয়টি জানালে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত এস এম আরিফুর রহমান ও এস আই মোঃ মাজারুল ইসলাম সহ পুলিশ ফোর্স নিয়ে ওইদিন রাতেই প্রায় দেড় ভরি স্বর্ণালংকারসহ দম্পতিকে আটক করে দেবিদ্বার থানায় নিয়ে আসেন।
আটক দম্পতি করিম ও শারমিন জানায়, স্বর্ণ চোরাচালানী চক্রের অন্যতম মুরাদনগর উপজেলার আবুল কাসেমের সাথে করিমের পরিচয় হয় অনলাইন জুয়া খেলা থেকে মুরাদনগর উপজেলার আবুল কাসেম(৩৫) নামে পরিচিত এক ব্যক্তির সাথে। তিনি তাদের এ স্বর্নালংকারগুলো বিক্রি করে দিতে বলে, তাই তারা বিক্রি করতে এসে ধরা পড়েন।
‘খাদিজা শিল্পালয়’র স্বত্বাধিকারী জাকির হোসেন জানান, শুক্রবার দুপুরে জুম্মার নামাজ পরার জন্য দোকান তালা দিয়ে বের হয়েছি। নামাজ পরে এসে দেখি দোকানের সাটার ও তালা ভাঙ্গা। দোকানের প্রবেশ করে দেখি সোকেজের সাজানো স্বর্ণ নেই। চোরের দল তালা কেটে প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। সন্ধ্যায় ইপিজেট থেকে কোতয়ালী থানার শুভপুর গ্রামের আমার এক নিকট আত্মীয় সাজ্জাদ জানায়, তাদের প্রতিবেশী এক দম্পতি চোরাই স্বর্ণলঙ্কারের কিছু স্বর্ণ বিক্রি করতে গেলে তিনি তাদের আটক করে রাখেন। পরে পুলিশ নিয়ে তাদের ধরিয়ে আনি।
এব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, চোরাই স্বর্ণ বিক্রি করতে যাওয়া আটক স্বামী-স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চোর চক্রকে ধরার চেষ্টা করেছি। আজ তাদের কোর্টে চালান করেছি। তাদের রিমান্ডে এনে প্রকৃত চোরদের ধরার চেষ্টা করবো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...